সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ৮০-র দশকের পুরনো ভিন্টেজ লুক। চ্যাটজিপিটি বা জেমিনি দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যাচ্ছে পুরনো দিনের অ্যাস্থেটিক ফটো। এমনকি ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, সব জায়গায় ব্যবহারকারীরা এই ছবি শেয়ার করে ট্রেন্ডে গা ভাসাচ্ছেন। তবে এখন শুধু ফটো নয়, বরং এই সমস্ত এআই সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজেই ৮০-র দশকের ভিডিও (80s Viral Video) বানিয়ে নিতে পারবেন। আজ এমনই কিছু প্রম্পট দেওয়া রইল এই প্রতিবেদনে।
কীভাবে ৮০-র দশকের স্টাইলে ভিডিও বানাবেন?
একটা সময় এআই দিয়ে ভিডিও তৈরি করা বেশ কঠিন কাজ মনে হলেও এখন তা জলভাত। চ্যাটজিপিটি বা জেমিনির মাধ্যমে খুব সহজেই আপনি এখন এই ভিডিও বানিয়ে নিতে পারবেন। তার জন্য আপনাকে কয়েকটি টিপস অবলম্বন করতে হবে।
- প্রথমে আপনার ফোন বা কম্পিউটারে জেমিনি অ্যাপ খুলুন।
- এরপর + আইকনে ক্লিক করুন এবং ভিডিও নির্বাচন করুন।
- এরপর আপনি সেখানে ট্যাপ করে ছবি আপলোড করার অপশন পাবেন। তারপর ফটোতে ক্লিক করুন এবং আপনার গ্যালারি থেকে একটি পরিষ্কার ছবি বেছে নিন।
- এরপর নিচে যে প্রম্পট দেওয়া রয়েছে সেটা কপি করে পেস্ট করে দিন।
- এরপর সেন্ড অপশনটিতে ক্লিক করলেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এআই আপনার ৮০-র দশকের রেট্রো মোশন ভিডিও বানিয়ে দেবে।
- তারপর সেটিকে সরাসরি ডাউনলোড করে আপনি রিল বা শর্টস আকারে আপলোড করুন।
আরও পড়ুন: চিত্রা নক্ষত্রে অর্থপ্রাপ্তি হবে ৬ রাশির! আজকের রাশিফল, ১৩ সেপ্টেম্বর
ভাইরাল ভিডিও বানানোর প্রম্পট: Generate a realistic 1980s Bollywood cinema style video clip. Warm vintage color palette, authentic 35mm film grain, slightly muted colors with rich golden yellows and deep reds. A person dressed in classic 80s Indian attire—bell-bottom pants, oversized collared patterned shirt, retro aviator sunglasses, and fluffy voluminous hair. Subtle wind effect, vintage street lights in the background, slow cinematic camera zoom with slight lens flare and soft blur typical of classic Indian film stock.