“কলকাতাতেই খেলবে বাংলাদেশ!” বলছে স্বয়ং Google

Google On Bangladesh cricket team regarding T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “বাংলাদেশ টি-টোয়েন্টি টিম..” শুধুমাত্র এইটুকু লিখেই সার্চ করেছিলাম… ওপার থেকে Google জানাল, “আগামী 7 ফেব্রুয়ারি দুপুর তিনটের সময় টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। (Google On Bangladesh)” এদিকে, ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বলে একেবারে গোঁ ধরে বসে রয়েছে পদ্মা পাড়ের বোর্ড। যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল খুব পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে। অন্যথায় বাংলাদেশের বদলি হিসেবে জায়গা পেতে পারে স্কটল্যান্ড। এদিকে, Google এ এখনও দেখাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ কলকাতাতেই খেলবেন মুস্তাফিজুর রহমানরা।

বাংলাদেশ বিশ্বকাপে না খেললে ঠিক কী কোন পথে হাঁটবে ICC?

বিতর্কটা শুরু হয়েছিল মুস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ার পরই। একমাত্র বাংলাদেশি হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল পেয়েছিলেন তিনি। তাঁকে 9 কোটি 20 লাখ টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে শেষ পর্যন্ত ছাড়তে হয় ওপার বাংলার কাটার মাস্টারকে। আর তারপরই বেঁকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুরু থেকেই ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না বলে একেবারে কঠোর অবস্থান নেয় তারা। এ নিয়ে বেশ কয়েকবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিলেও ICC খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, ভারতে খেলতে না এলে বিশ্বকাপ থেকে বাদ পড়তে হবে তাদের!

প্রথমদিকে শোনা যাচ্ছিল, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয় সেক্ষেত্রে ওয়াকওভার পেয়ে যেতে পারে তার প্রতিপক্ষ দলগুলি। তবে এখন শোনা যাচ্ছে, সেই পথে না হেঁটে বাংলাদেশের বদলি হিসেবে আসন্ন বিশ্বকাপে পছন্দের দল স্কটল্যান্ডকে জায়গা দিতে পারে বিশ্ব ক্রিকেট সংস্থা। সবচেয়ে বড় কথা, ইউরোপের এই দেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অ্যাসোসিয়েট সদস্য। তাছাড়াও 2009 সালে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত রাজনৈতিক কারণে ইংল্যান্ডে দল পাঠাতে রাজি না হলে এই দলকেই চ্যাম্পিয়নস ট্রফিতে নামিয়ে ছিল ICC। ফলে শেষ পর্যন্ত বাংলাদেশের বদলি হিসেবে যদি কোনও দলের নাম ভাবা হয় তবে প্রথমেই আসবে স্কটল্যান্ড। এক কথায়, যোগ্যতা অর্জন না করেও মুস্তাফিজুর রহমানদের বদলি হিসেবে বিশ্বকাপে সুযোগ পেয়ে যাবে এই ছোট্ট দেশ।

Google On Bangladesh

অবশ্যই পড়ুন: ভারতে খেলবে কি না? বাংলাদেশকে সময় বেঁধে দিল ICC, নইলে বিশ্বকাপে এই দল

Google বলছে বাংলাদেশ খেলবে কলকাতায়…

বাংলাদেশ দল ভারতে খেলতে আসবে কিনা সে কথা ওপার বাংলার ক্রিকেটাররা নিজেরাও জানেন না। ফলে, বিশ্বকাপের জন্য মানসিক এবং শারীরিক কোনও প্রস্তুতিই হয়নি তাঁদের। যদিও শুরুর দিকে বিতর্কের মধ্যেই কলকাতায় ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বিক্রি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ ম্যাচের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, 7 ফেব্রুয়ারি কলকাতাতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ খেলার কথা ওপার বাংলার। ফলে স্বাভাবিকভাবেই Google এর তালিকাতেও বাংলাদেশের 7 ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের ভেন্যু হিসেবে কলকাতাই রয়েছে।

Leave a Comment