শীতের খেলা শেষ! সরস্বতী পুজোর আগেই বাড়বে তাপমাত্রা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

South Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: পৌষ সংক্রান্তি যেতে না যেতেই শীতের মারকাটারি ইনিংস শেষ। সপ্তাহখানেক হাড়কাঁপানো দাপট দেখিয়ে এখন বেপাত্তা শীত। এদিকে মাঘ মাস শুরু হয়েছে সবে একটা সপ্তাহ কেটেছে। তার মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) এই আবহাওয়া নিয়ে বেজায় দুঃখ প্রকাশ করছে শীত প্রেমীরা। জানা গিয়েছে সরস্বতী পুজোর আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সকালের আবহাওয়া কুয়াশাময় হবে, দুপুর ও বিকেলের দিকে শুষ্ক ও উষ্ণ থাকবে। তবে আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কালপ্রিট পশ্চিমী ঝঞ্ঝা!

ভয়ংকর শীত না থাকলেও এখনও সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ অনুভব করা যাচ্ছে। তবে বেলা বাড়তেই পাল্লা দিয়ে বাড়ছে রোদের তেজ। জানা গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে নাকি আগামী কয়েক দিন উত্তরে হওয়ার দাপট থাকবে না আর তাতেই আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও একটু বাড়তে পারে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ইতিমধ্যেই পাঞ্জাব এবং উত্তর-পশ্চিম ভারতে গত ৪৮ ঘণ্টা ধরেই সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। আজও নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। তাই শীতের রুদ্ররূপ এখনই কামব্যাক করছে না বলেই ধরে নেওয়া হচ্ছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, সরস্বতী পুজোর আগের দিন সকাল থেকেই হালকা শীতের মেজাজ থাকবে, সঙ্গে থাকবে শুষ্ক আবহাওয়া। যেহেতু এইমুহূর্তে উত্তরে হওয়ার দাপট থাকবে না তাই আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে রাতের পারদ ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। পাশাপাশি সকালের দিকে কলকাতা-সহ সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

আরও পড়ুন: থামছে না বিতর্ক, হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

পশ্চিমী ঝঞ্ঝার যেটা দক্ষিণবঙ্গে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হলেও উত্তরবঙ্গে এখনো ঠান্ডা বজায় থাকবে। আগামী পাঁচ দিনে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এইমুহুর্তে ঘন কুয়াশার সম্ভাবনা এখন নেই বললেই চলে। সমতলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।

Leave a Comment