মোহনবাগান সহ বাকিদের ময়দানে শায়েস্তা করতে ইস্টবেঙ্গলে আসছেন স্পেনের এই স্ট্রাইকার!

East Bengal FC To Sign Spain striker for isl

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের আগেই দুই দুর্ধর্ষ স্ট্রাইকারকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। ফলে কিছুটা চাপ নিয়েই শূন্যস্থান ভরাট করার আপ্রাণ চেষ্টা করছে শহরের এই ঐতিহ্যবাহী দল। সেই মতোই, হামিদ আহদাদ এবং হিরোশি ইবুসুকির ফাঁকা আসন ভরাট করতে একাধিক স্ট্রাইকারকে রাডারে রেখেছিল মশাল ব্রিগেড। এবার শোনা যাচ্ছে, সেই তালিকা থেকেই স্পেনের এক দাপুটে ফুটবলারকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। এ নিয়ে অবশ্য লাল হলুদ ম্যানেজমেন্ট এর তরফে কিছুই জানানো হয়নি। তবে আজকালের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আজ অর্থাৎ বুধবারই ইস্টবেঙ্গলে পাকাপাকিভাবে যোগ দেবেন ওই ফুটবলার।

মোহনবাগান সহ বাকিদের টেক্কা দিতে এই স্ট্রাইকার হতে পারেন ইস্টবেঙ্গলের অস্ত্র

হামিদ এবং হিরোশি চলে যাওয়ার পর যেসব স্ট্রাইকারকে তালিকায় রেখেছিল ইস্টবেঙ্গল, সেই লিস্টের একেবারে প্রথম দিকেই নাকি নাম ছিল মরক্কোর বংশোদ্ভুত ফুটবলার ইউসেফ এজেজারির। জানা গিয়েছে, এই ফুটবলের জন্ম স্পেনে। একাধিক সূত্র মারফত খবর, সিঙ্গাপুরের ক্লাব তানজাং পাগার ইউনাইটেড ক্লাব থেকে রিলিজ হয়েই আজ অর্থাৎ বুধবার ইস্টবেঙ্গলে পাকাপাকিভাবে সই করার কথা রয়েছে এই ফুটবলের। সে ক্ষেত্রে সব ঠিক থাকলে, আগামী 30 জানুয়ারি শহর কলকাতায় পা রাখবেন এই ফুটবলার।

বলাই বাহুল্য, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাঁধে চেপে এবারের মতো 14 ফেব্রুয়ারি শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। তার আগে কমবেশি সব দল তৈরি। ফলে স্ট্রাইকার কিনে দল গুছিয়ে পুরোপুরি অনুশীলনে নেমে পড়তে বেশি সময় পাবে না ইস্টবেঙ্গল। ফলে যা করতে হবে ফেব্রুয়ারির আগেই। শোনা যাচ্ছে, সবদিক চিন্তা করেই স্পেনের এই ফুটবলারকে সই করাচ্ছে লাল হলুদ। যদিও প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত লাল হলুদের তরফে মরক্কোন বংশোদ্ভুত ফুটবলারকে নিয়ে কোনও ঘোষণা আসেনি।

অবশ্যই পড়ুন: বল পায়ে মাঠে ঝড় তোলেন তিনি, ইস্টবেঙ্গলে আসা হচ্ছে না কঙ্গোর সেই বাঘা স্ট্রাইকারের

উল্লেখ্য, একাধিক ক্লাবের হয়ে খেলেছেন ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার হতে যাওয়া ইউসেফ। জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের বর্তমান কোচ অস্কার ব্রুজো যখন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের কোচিং করাচ্ছিলেন সেই সময় থেকেই তাঁকে চেনেন অস্কার। এই ফুটবলারের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বল পায়ে মাঠে ঝড় তুলতে সক্ষম ইউসেফ। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে পেলে আর পাঁচটা সাধারন স্ট্রাইকারের থেকে অনেকটাই আলাদা ভঙ্গিমায় দেখা মিলবে তাঁর। লাল হলুদ ভক্তদের অনেকেরই দাবি, এই ফুটবলারকে দলে নিয়ে মোহনবাগান সহ অন্যান্য প্রতিপক্ষদের একপ্রকার শায়েস্তা করতে পারবে ইস্টবেঙ্গল।

Leave a Comment