শুরুতেই মোটা অঙ্কের বেতন! কোচিন শিপইয়ার্ড লিমিটেডে প্রচুর শূন্যপদে নিয়োগ

Cochin Shipyard Limited Recruitment 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। এবার কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে আইটিআই কর্মী নিয়োগের (Cochin Shipyard Limited Recruitment 2026) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শূন্যপদের সংখ্যা অনেক। আর ইতিমধ্যেই এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে। জানা যাচ্ছে, এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে হলে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।

কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নিয়োগ

কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে আইটিআই কর্মী পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আর এখানে মোট ২৬০টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক ট্রেডে SSLC এবং ITI – NTC ডিগ্রি থাকতে হবে। এছাড়া সমমানের যোগ্যতা বা সংশ্লিষ্ট ট্রেডে তিন বছরের পোস্ট যোগ্যতা থাকলে আবেদন করা যাবে।

বয়স সীমা কত লাগবে?

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর বয়স চাওয়া হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

কোচিন শিপইয়ার্ড লিমিটেডের এই পদে চাকরি পেলে প্রতিটি ট্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে। বিস্তারিত জানতে প্রতিবেদনে নিচ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া

এখানে যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন, ব্যবহারিক পরীক্ষা এবং চূড়ান্ত মেধা তালিকার মাধ্যমে নিয়োগ করা হবে। তবে পরীক্ষাটি ১০০ নম্বরের মধ্যে হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীবারে টাকার পাহাড়ে উঠবে ৩ রাশি! আজকের রাশিফল, ২২ জানুয়ারি

আবেদন পদ্ধতি

কোচিন শিপইয়ার্ড লিমিটেডের এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—

  • প্রথমে কোচিন শিপইয়ার্ড লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
  • তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন।
  • সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।

বলে রাখি, এখানে আজ অর্থাৎ ২১ জানুয়ারি থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

Cochin Shipyard Limited Official Notification: Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment