দাম ৮০০০, রাজ্য সরকারের সবুজ সাথীর সাইকেল বিক্রি হচ্ছে বাংলাদেশে! ভাইরাল ভিডিও

Saboojsathi Cycle

সহেলি মিত্র, কলকাতাঃ বিক্রি হচ্ছে না ভারতীয় সাইকেল। দরদাম করা হলেও শেষ অবধি ক্রেতা বেশি দাম শুনে কিনতে চাইছে না। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ঘটনাটি খুব সম্ভবত ঘটেছে বাংলাদেশে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে যাকে ঘিরে সাধারণ মানুষ প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। আর ভিডিওটি শেয়ার করা হয়েছে ‘খুলনা বিজনেস সোসাইটি’ নামের একটি ফেসবুক পেজ থেকে। এই সাইকেল কিন্তু যে সে সাইকেল নয়, এই সাইকেল কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথীর সাইকেল (Saboojsathi Cycle)! হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

সবুজ সাথীর সাইকেল বিক্রি হচ্ছে বাংলাদেশে!

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক দম্পতি তাঁদের সন্তানকে নিয়ে এক সাইকেল বিক্রেতার সঙ্গে সাইকেল নিয়ে দরদাম করছে। বিক্রেতা বলছেন সাইকেলের দাম ৮০০০ টাকা, ওদিকে দম্পতি বলছেন ১০০০ টাকা কমিয়ে ৭০০০ টাকায় বিক্রি করতে। কিন্তু বিক্রেতা তাতে মোটেও রাজি হয়নি। সে জানায় লাভ না হলে সে এরকম দামে মোটেও বিক্রি করবে না। তবে এখানেই কিন্তু রয়েছে আসল ট্যুইস্ট বা চমক যাই বলেন। এই সাইকেলটি হল পশ্চিমবঙ্গ সরকারের তরফে পরিচালিত অন্যতম সুপারহিট স্কিম ‘সবুজ সাথী’র। শুনে আকাশ থেকে পড়লেন তো? কিন্তু ভিডিওতে তেমনই দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ প্রতি মাসে মিলবে ৫০০০ টাকা, অটল পেনশন যোজনা নিয়ে সুখবর দিল কেন্দ্র

ভাইরাল ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে, সাইকেলটি নীল রঙ-এর। সেইসঙ্গে ক্যারিয়ারে লেখা রয়েছে ‘সবুজ সাথী সাইকেল।’ স্বাভাবিকভাবেই এহেন ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটাগরিকদের। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি Indiahood.in। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাংলাদেশে সবুজ সাথীর সাইকেল কীভাবে গেল? এদিকে ভিডিওটির কমেন্ট সেকশন দেখার মতো।

একজন লিখেছেন, দিদির অনুপেরনা তে এখন বাংলা ইন্টারন্যাশনাল বিজনেস করছে বুজছেন। অন্য আরেকজন লিখেছেন, সবাই দিদির অনুপ্রেরণা। সবুজ সাথী আজ দেশ নয়, বিদেশের বাজার কাঁপাচ্ছে। অন্য আরেকজন লেখেন, বিএসএফ আজ বর্ডারে নয় দেশের জিনিস লুটাচ্ছে। কেউ কেউ লেখেন সাইকেলটা চেনা চেনা লাগছে। ভাই আমাদের স্কুলের ফ্রি সাইকেল।

Leave a Comment