৫ বছর আগে হিরণকে ভাইফোঁটা দিয়েছিল ঋতিকা, ছবি ফাঁস হতেই বিস্ফোরক অনিন্দিতা

Hiran Chatterjee

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনকে ঘিরে একদিকে যখন সরগরম রাজ্য রাজনীতি, অপরদিকে চর্চায় উঠেছে বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ। গত মঙ্গলবার তাঁর দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। এমতাবস্থায় হিরণের ব্যক্তিগত জীবনের বিতর্ক নতুন মোড় নিল। জানা গিয়েছে, ২০২১ সালে হিরণকে নাকি ভাইফোঁটা দিয়েছিলেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি! সেই ছবি প্রকাশ্যে আসায় শুরু হল মহা শোরগোল।

সম্পর্ক ও বিয়ের কথা প্রকাশ্যে আনল ঋতিকা

বিয়ের ছবি ছাড়ার পর যখন হিরণ চট্টোপাধ্যায় এবং ঋতিকা গিরিকে নিয়ে যখন একের পর এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরছিল প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়, তখন সমাজমাধ্যমে হিরণের সঙ্গে সম্পর্ক ও বিয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। তিনি দাবি করেছিলেন, গত পাঁচ বছর ধরে তাঁদের সম্পর্ক। কিন্তু পোস্টটি মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মুছে দেন তিনি। আর এর পরেই প্রকাশ্যে এল আরও একটি ভাইরাল ছবি, যেখানে দেখা যাচ্ছে, ২০২১ সালের ভাইফোঁটায় হিরণকে কপালে ফোঁটা দিচ্ছেন ঋতিকা। আর তাই নিয়ে নতুন করে প্রশ্ন তুললেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়।

ভাইরাল ভাইফোঁটার ছবি

অনিন্দিতা চট্টোপাধ্যায় ভাইরাল ছবি প্রসঙ্গে বলেন, “এই ভাইফোঁটার ছবি হিরণের খড়্গপুরের বাড়িতে তোলা। গত কয়েক বছর ধরে হিরণ নিয়মিত খড়্গপুর ও কলকাতার বাড়ির মধ্যে যাতায়াত করতেন। তাঁদের মধ্যে যোগাযোগ পুরোপুরি বন্ধ ছিল, এমনটা কখনও হয়নি। এমনকি ২০২৪ সালে তাঁরা একসঙ্গে বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন। সেই সময়ই ঋতিকা সম্পর্কে কানাঘুষো কানে আসে অনিন্দিতার। তবে এখন বুঝতে পারছি আমি এতদিন যা বলছিলাম, সেটাই সত্যি। ভাই হিসেবে ফোঁটা দিয়ে পরে কীভাবে একজন মানুষকে বিয়ে করা যায়? বিষয়টা ভেবে আমার অস্বস্তি হচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক।”

আরও পড়ুন: হাসপাতালে কত বেড ফাঁকা? জানা যাবে ফোনেই, রাজ্য সরকারকে ৩০ দিনের সময় দিল হাইকোর্ট

প্রসঙ্গত যেখানে ২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে শাসকদল থেকে শুরু করে গেরুয়া শিবির সকলেই চিহ্নিত সেখানে দাঁড়িয়ে অভিনেতা তথা খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। যদিও এই বিয়ে বিভ্রাট প্রসঙ্গে এখনও নীরব হিরণ চট্টোপাধ্যায়। এখন প্রশ্ন একটাই প্রকাশ্যে আসা এই ভাইফোঁটার ছবি কি হিরণ এবং ঋতিকার বিবাহিত সম্পর্কে নতুন মোড় নিয়ে আসবে কিনা।

Leave a Comment