মাত্র ২০ টাকা প্রিমিয়ামেই মিলবে ২ লক্ষ টাকার ইন্স্যুরেন্স, দারুণ স্কিম কেন্দ্র সরকারের

Pradhan Mantri Suraksha Bima Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: রাস্তাঘাটে চলতে গেলে কখন যে দুর্ঘটনা আসে তা বলা যায় না। আর সেই দুর্ঘটনা অনেক সময় গোটা পরিবারের ভবিষ্যৎকেই অন্ধকারের মুখে ঠেলে দেয়। সেই কথা মাথায় রেখে কেন্দ্র সরকার চালু করেছে বিশেষ দুর্ঘটনা বীমা প্রকল্প, যেখানে মাত্র ২০ টাকা প্রিমিয়ামে ২ লক্ষ টাকা বীমার সুবিধা মিলছে। হ্যাঁ, এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (Pradhan Mantri Suraksha Bima Yojana), যা স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত সবার জন্যই গুরুত্বপূর্ণ।

কেন্দ্র সরকারের ধামাকাদার বীমা প্রকল্প

বলে দিই, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা চালু হয়েছিল ২০১৫ সালে। আর এই প্রকল্পের মূল লক্ষ্য হল দুর্ঘটনার কারণে মৃত্যু কিংবা শারীরিক অক্ষমতার ক্ষেত্রে পরিবারকে আর্থিক সহায়তা করা। বিশেষ করে যে সমস্ত পরিবার একজন ব্যক্তির আয়ের উপর নির্ভরশীল, সেখানে এই বীমা একেবারে সুরক্ষা বলয় হিসেবেই কাজ করে।

জানা যাচ্ছে, এই প্রকল্প দুর্ঘটনাজনিত ক্ষেত্রে বেশ কিছু সুবিধা দেয়। প্রথমত, দুর্ঘটনায় পলিসিধারকের মৃত্যু হলে মনোনীত ব্যক্তি ২ লক্ষ টাকা বীমা সুবিধা মেলে। এমনকি দুর্ঘটনায় উভয় চোখ বা হাত পা অচল হয়ে গেলে ২ লক্ষ টাকা মেলে। আর দুর্ঘটনায় আংশিক সক্ষমতা হারালে ১ লক্ষ টাকা বীমা সুবিধা পাওয়া যায়। এমনকি এই অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করা হয়।

কারা এই বীমার জন্য যোগ্য?

প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার সুবিধা পেতে গেলে অবশ্যই আবেদনকারীকে নিম্নলিখিত যোগ্যতাগুলি পূরণ করতে হবে—

  • আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৭০ বছরের মধ্যে।
  • আবেদনকারীর একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক করা থাকতে হবে।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অটো ডেবিট সুবিধা চালু থাকতে হবে।

আর এই প্রকল্পের মেয়াদ প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত থাকে এবং পরে আবার স্বয়ংক্রিয়ভাবে রিনিউ হয়।

প্রিমিয়াম কীভাবে কাটা হয়?

জানা যাচ্ছে, এই বীমার জন্য বছরে মাত্র ২০ টাকা করে প্রিমিয়াম নেওয়া হয়। আর এই টাকা অটো ডেবিটের মাধ্যমেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে থেকে কেটে নেওয়া হয়। ফলত, আলাদা করে রিনিউ করার কোনও ঝামেলা থাকবে না।

আরও পড়ুনঃ হাসপাতালে বেড আছে কি না জানা যাবে ফোনেই! রাজ্যকে ৩০ দিনের ডেডলাইন হাইকোর্টের

কীভাবে আবেদন করবেন?

এই প্রকল্পে আবেদন করতে নিকটবর্তী কোনও ব্যাঙ্কের শাখায় যেতে হয়। তারপর সেখানে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার ফর্ম সংগ্রহ করতে হয়। তারপর প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্ট দিয়ে ফর্ম পূরণ করে সেখানে জমা দিতে হবে। ব্যাঙ্কের অনুমোদনের পরই আপনার বীমা কভার কার্যকর হবে। এমনকি অনেক ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও এই প্রিমিয়াম নেওয়া হয়। তাই যদি আপনি বীমার সুবিধা পেতে চান, তাহলে আজই আবেদন করুন এই প্রকল্পে।

Leave a Comment