বয়কট না ছাই! T20 বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল পাকিস্তান, বোকা বনে গেল বাংলাদেশ

Pakistan T20 World Cup Squad announced by PCB

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশ বাদ পড়ার পরই ভাতৃত্ববোধ কার্যত গা বেয়ে পড়ছিল পাকিস্তানের! ভাইজানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বিশ্বকাপ বয়কট করার হুঁশিয়ারিও দিয়েছিল পশ্চিমের দেশ! তবে PCB র বিশ্বকাপ বয়কটের যে ক্ষমতা নেই তা বুঝে গিয়েছিলেন অনেকেই। শেষ পর্যন্ত সেটাই হল। বিশ্বকাপ বয়কট নাটকের মাঝেই মূল আসরের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan T20 World Cup Squad)। প্রত্যাশা মতোই সেই দলে ফিরেছেন বাবর আজম। রয়েছেন শাহিন আফ্রিদিও।

কড়া অবস্থান নিয়েও বিশ্বকাপ খেলছে পাকিস্তান

বাংলাদেশ যখন ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না বলে জেদ ধরেছে, তখন থেকেই চূড়ান্ত নাটকীয়তা দেখিয়েছে পাকিস্তান। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে PCB পাক দলকে বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়লে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি সাফ জানিয়ে দিয়েছিলেন, “পাকিস্তান সরকার যদি চায়, তবে আমরাও বিশ্বকাপ খেলতে যাব না। তাই আপনারা 22 নম্বর দল তৈরি রাখুন।”

আসলে বাংলাদেশ বাদ পড়ার পরই বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের হুমকি দিয়ে হুঙ্কার ছেড়েছিল পাকিস্তান! সেই পর্বে দাঁড়িয়ে, অনেকে ধরেই নিয়েছিলেন পাকিস্তান যা দেখাচ্ছে সবটাই নাটক। বিশ্বকাপ বয়কট করার ক্ষমতা নেই তাদের। শেষ পর্যন্ত সেই ধারণাকে সত্যি করে দেখালো পশ্চিমের দেশ। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের হুশিয়ারি দিয়েও বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করে দিল PCB। বলে রাখি, গত এশিয়া কাপে অধিনায়ক সলমান আলি আঘা চূড়ান্ত ব্যর্থ হলেও বিশ্বকাপের দলকে নেতৃত্ব দেবেন তিনিই।
এদিকে, দল ঘোষণা করে দেওয়ায় অনেকেই বলছেন, একদিক থেকে বোকা বনে গেল বাংলাদেশ। শেষ পর্যন্ত পাকিস্তানও সুবিধাবাদি রঙ চেনালো।

অবশ্যই পড়ুন: মুহুর্মুহু লোডশেডিং! হঠাৎ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিল আদানি

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘোষিত স্কোয়াড

সলমন আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খোয়াজা মহম্মদ নাফে, মহম্মদ নওয়াজ, মহম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান এবং উসমান তারিক।

Leave a Comment