১০ হাজার হয়েছে ২ লাখ ৮০ হাজার, খেল দেখিয়েছে ৫০ পয়সার এই স্টক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরে শেয়ারবাজারের চরম অনিশ্চয়তার মধ্যেও বেশ কিছু স্টক বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে (Multibagger Stock)। সেই তালিকায় রয়েছে একাধিক পেনি স্টকও। তাদের মধ্যে অন্যতম অ্যাভান্স টেকনোলজিস লিমিটেডের স্টক। সাম্প্রতিককালে এই স্টকের দাম কার্যত রকেটের গতিতে বেড়েছে। একটা সময় এই স্টক বিক্রি হয়েছিল 50 পয়সা বা তারও কম দামে। আর সেই সময় যারা এই স্টকে টাকা রেখেছিলেন, আজ তাঁরা বিপুল অর্থের মালিক।

10 হাজার টাকা রেখে মিলেছে 2 লাখ 80 হাজার

বিগত দিনগুলিতে শেয়ার বাজারে যেভাবে ধস নেমেছে তাতে কষ্টের টাকা ডুবেছে বহু বিনিয়োগকারীর। অনেকেই দ্রুততার বশে বিশেষজ্ঞদের পরামর্শ না নিয়েই বিভিন্ন স্টকে বিনিয়োগ করে আজ একপ্রকার পথে বসেছেন। তবে সেই কঠিন সময়ের মধ্যেও ভারতীয় সংস্থা অ্যাভান্স টেকনোলজিসের স্টক বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। একটা সময় এই স্টক বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় জায়গা না পেলেও আজ ধীরে ধীরে এটি শেয়ার মার্কেটে নিজের প্রভাব বাড়াচ্ছে।

বলাই বাহুল্য, আজ থেকে 5 বছর আগে এই স্টকের দাম ছিল মাত্র 50 পয়সা। পরবর্তীতে সংস্থাটি তাদের ব্যবসায় বিপুল মুনাফা অর্জনের কারণে এর স্টকের দামও সময়ের সাথে সাথে বেড়েছে। তাছাড়াও সম্প্রতি এই সংস্থা হায়দরাবাদ ভিত্তিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ফার্মের 100 শতাংশ অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিল। আর তারপরই এই স্টকের দাম বড় লাফ দেয়। জানা গিয়েছে, হায়দারাবাদ ভিত্তিক সংস্থা পুষ্পক এআই অধিগ্রহণের ঘোষণা করার পরেই স্টকগুলির দাম বিনিয়োগকারীদের চোখ জুড়িয়েছে।

অবশ্যই পড়ুন: ভারতের দাপটে চোখে সর্ষের ফুল দেখল নিউজিল্যান্ড, ৮ উইকেটে জিতে সিরিজ পকেটে পুরলেন সূর্যরা

না বললেই নয়, আজ থেকে 5 বছর আগে যদি এই সংস্থার স্টকে কেউ মাত্র 10 হাজার টাকা বিনিয়োগ করতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তাঁর মোট আমানতের পরিমাণ গিয়ে দাঁড়াতে 2 লাখ 80 হাজার টাকায়। হ্যাঁ, 5 বছরে এই স্টক 2700 শতাংশ রিটার্ন প্রদান করেছে। শেষবারের মতো, গতকাল অর্থাৎ 23 জানুয়ারি সংস্থাটির একটি সকেট দাম 4.48 শতাংশ বৃদ্ধি পেয়ে 1 টাকা 40 পয়সা হয়েছিল। বেশ কয়েকজন অভিজ্ঞ বিনিয়োগকারী মনে করছেন, আগামী কিছুদিনের মধ্যেই এই স্টকের দাম আরও বাড়বে। তবে এখনই এই স্টকে বিনিয়োগ করবেন কিনা সে বিষয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করাই ভাল।

Leave a Comment