এবার বাংলাদেশি সাংবাদিকদেরও T20 বিশ্বকাপ থেকে বাদ দিল ICC!

Bangladeshi journalists Will Not Take a Part Of ICC T20 World Cup Coverage

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে খেলতে আসবো না আসবো না করে শেষ পর্যন্ত বিশ্বকাপ (ICC T20 World Cup) থেকেই বাদ পড়েছে বাংলাদেশ। ফলে আসন্ন প্রতিযোগিতা নিয়ে বিতর্ক থেমে যাওয়ার কথা। তবে বাংলাদেশ বিশ্বকাপের সুযোগ হারালেও বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করছে, ওপার বাংলার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করেছে ICC। জানা যায়, আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের বহু সাংবাদিক অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করেছিলেন। তবে তাদের কাউকেই অনুমতি দেয়নি বিশ্ব ক্রিকেট সংস্থা।

ICC র বিরুদ্ধে বড় অভিযোগ

বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন নাকি জানিয়েছেন, এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের অন্তত 130 থেকে 150 জন সাংবাদিক অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের কাউকেই অনুমতি দেয়নি। বাংলাদেশেরই এক চিত্র সাংবাদিক বলেছেন, তিনি ICC র তরফে সমস্ত নিয়ম মেনে অ্যাক্রিডিটেশন পেয়েছিলেন তবে সেটাও বাতিল করে দেওয়া হয়েছে।

বাংলাদেশের চিত্র সাংবাদিক মির ফারিদের কথায়, ” ICC র মিডিয়া বিভাগের তরফে গত 20 জানুয়ারি আমি প্রাথমিক অনুমোদন ও ভিসা সাপোর্ট লেটার পেয়েছিলাম। কিন্তু পরে আমাকে ইমেলে জানিয়ে দেওয়া হল আমার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এর অর্থ, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কভারেজ থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশের সাংবাদিকরা। যা প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

 

অবশ্যই পড়ুন: মদত রয়েছে চিন-পাকিস্তানের, ভারতকে চাপে ফেলতে বড় সিদ্ধান্ত বাংলাদেশের

উল্লেখ্য, সালটা 1999। সে বছর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। তবে অবাক করা বিষয়, এই সময়ের আগে থেকেই বাংলাদেশের সাংবাদিকরা বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট কভার করতেন। বলাই বাহুল্য, 1996 সালের বিশ্বকাপ কভার করেছিলেন বাংলাদেশের সাংবাদিক আরিফুর রহমান বাবু। তাঁর কথায়, “দল বিশ্বকাপে অংশ না নিলেও নিয়মমতো সাংবাদিকরা অ্যাক্রিডিটেশনের অধিকার পায়।”

Leave a Comment