বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা বিশ্ববাসীকে সুরের জাদুতে মাতিয়ে রেখেছেন তিনি। ভারতে অরিজিত সিং বলতে পাগল ভক্তরা। তাঁর নতুন গান এলেই কয়েকশো বার না শুনলে হয় না শ্রোতাদের। অরিজিতের গান শুনে মধ্যবয়স্করাও বলে ওঠেন, “ওর কন্ঠে ভগবান মধু ঢেলে দিয়েছে..।” কেউ কেউ তো তাঁকে ভগবানের আসনে রাখেন। এবার সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ প্লেব্যাক গায়ক হিসেবে অবসর গ্রহণ (Arijit Singh Retirement) করলেন। ইতিমধ্যেই সে খবর নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন গায়ক।
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত অরিজিতের?
তুম হি হো থেকে শুরু করে হাওয়েন, কেসরিয়া’, ‘আপনা বানা লে’ এর মতো অজস্র জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি। এবার সেই অরিজিত সিং পেশাগত জীবন থেকে একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবে অবসর নিলেন। সোশ্যাল মিডিয়া থেকে এমন খবর জানার পর গোটা বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছেন না ভক্তরা। ভগবান সমতুল্য গায়কের হঠাৎ ইন্ডাস্ট্রি থেকে সরে যাওয়া বুকের বাঁদিকের ব্যথা বাড়িয়েছে বহু শ্রোতার।
মঙ্গলবার, নিজের এক্স হ্যান্ডেলে জনপ্রিয় সংগীত শিল্পী অরজিত তথা প্রিয় সমু লেখেন, “হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর ধরে আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমি এখন থেকে আর প্লেব্যাক সিঙ্গার হিসেবে কোনও নতুন দায়িত্ব নেব না। আমি এই কাজ বন্ধ করছি। এই জার্নিটা দুর্দান্ত ছিল।”
অবশ্যই পড়ুন: “আদানির বিদ্যুৎ চুক্তি নিকৃষ্টতম”, প্রতারণার মামলা করবে বাংলাদেশ!
প্রিয় গায়কের এমন ঘোষণা কিছুতেই মেনে নিতে পারছে না অরিজিতের ভক্ত মহল। তাঁদের একটা বড় অংশের দাবি, “কেন এত তাড়াতাড়ি প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে দিচ্ছেন অরিজিৎ? এত বড় সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স এটা নয়।” নতুন করে আর কোনও বলিউড কিংবা বাংলা সিনেমায় গান গাইবেন না অরিজিৎ, বিষয়টা যেন ভাবতেই পারছেন না অরিজিত বলতে পাগল ভক্তরা। সেই তালিকায় রয়েছেন বহু তারকা শ্রোতাও।