প্রীতি পোদ্দার, কলকাতা: বুধবার সকালে বারামতিতে ঘটে গেল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। আর এই ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar Death)। দেশজুড়ে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে। আর এই দু:খজনক ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন।
বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর
রিপোর্ট মোতাবেক, আজ সকাল ৮ টায় মুম্বই থেকে লিয়ারজেট ৪৫ বিমানে বারামতীর উদ্দেশে রওনা দিয়েছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। অবিভক্ত এনসিপি-র অন্যতম ঘাঁটি হল বারামতী। সামনেই যেহেতু বারামতীতে জেলা পরিষদের নির্বাচন রয়েছে তাই সেই ভোটের প্রচারের উদ্দেশ্যেই সেখানে যাচ্ছিলেন তিনি। পরিকল্পনা অনুযায়ী আজ বারামতীতে চারটি সভা করার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা। সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ বারামতী বিমানবন্দরে অবতরণের সময়ে আছড়ে পড়ে লিয়ারজেট ৪৫ বিমান। পড়ার সময়ে আগুন ধরে যায় তাতে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর। ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শোকপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারামতিতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দুর্ঘটনার খবরে তিনি গভীরভাবে মর্মাহত। এই অকালপ্রয়াতদের পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে তিনি শোকাহত এবং এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার বার্তা দেন। সেই সঙ্গে ওই বিমানে যাঁরা আহত বা ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন। পাশাপাশি বিমান দুর্ঘটনায় যথাযথ তদন্তের দাবি জানালেন। অন্যদিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর মৃত্যুর খবর শুনে বিচলিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, তিনি দুর্ঘটনার খবর শোনার পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে যোগাযোগ করেন।
Deeply shocked and stunned by the suddden demise of Ajit Pawar! The Deputy Chief Minister of Maharashtra and his co-passengers have died in a disastrous plane crash at Baramati today morning, and I am feeling a deep sense of loss.
My condolences to his family including his uncle…
— Mamata Banerjee (@MamataOfficial) January 28, 2026
আরও পড়ুন: প্রক্রিয়া শুরু, সুদ সহ বেতন আদায় হবে দাগি প্রার্থীদের! সুপ্রিম কোর্টে হলফনামা SSC-র
সূত্রের খবর, এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি যে ঠিক কী কারণ ছিল এই দুর্ঘটনার নেপথ্যে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি অথবা আবহাওয়াজনিত সমস্যার কারণে এই বিপর্যয়। ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ব্ল্যাক বক্স উদ্ধারের প্রক্রিয়াও শুরু হয়েছে। অন্যদিকে প্রশাসনের তরফে ভেঙে যাওয়া বিমান থেকে দ্রুত উদ্ধারকাজ চালানো হয়। শেষ আপডেট সূত্রে জানা যাচ্ছে এই দুর্ঘটনায় অজিত পওয়ার, পাইলট-সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে।