=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

প্রতি শো’র জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক! জানেন অরিজিৎ সিং-র মোট সম্পত্তির পরিমাণ কত?

Arijit Singh Net Worth

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের সঙ্গীতপ্রেমীদের জন্য বিরাট ধাক্কা। যে সুরের পাগলা ছিল আমজনতা, বাচ্চা থেকে বুড়ো সকলেই যার সুরে মুগ্ধ ছিল, সেই অরিজিৎ সিং হঠাৎ করে প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন। নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি এমনই লিখলেন, যা নিয়ে মুহূর্তের মধ্যে শুরু হয় জল্পনা। তবে আপনি কি জানেন অরিজিৎ সিং এর সম্পত্তির পরিমাণ কত (Arijit Singh Net Worth)?

গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অরিজিৎ এর

মঙ্গলবার নিজের পোস্টে অরিজিৎ সিং লেখেন, নতুন বছরের শুভেচ্ছা সকলকে। এত বছর ধরে শ্রোতা হিসেবে আমায় যে ভালোবাসা দিয়েছেন আপনারা, তার জন্য কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এবার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনও রকম কাজ করব না।। এই ঘোষণায় তাঁর অনুগামীরা হতবাক হয়ে পড়ে। কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হল সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি গায়ক। কিন্তু পোস্টের শেষে লিখেছেন, এই সফর সত্যিই সুন্দর ছিল।

তবে অরিজিৎ নিজে মুখ না খুললেও ইন্ডাস্ট্রির অন্দরমহলে চলছে জোড় আলোচনা। অনেকেই মনে করছেন, এটা হয়তো কোনও সাময়িক বিরতি। গলার বিশ্রামের প্রয়োজনই হয়তো গায়ক হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিয়েছেন। যদিও সংগীত থেকে যে একেবারে সরে যাচ্ছেন না তিনি তা স্পষ্ট করেছেন অরিজিৎ নিজেই। কারণ, তিনি লিখেছেন, আমি ভালো সংগীতের ভক্ত। ভবিষ্যতে একজন শিল্পী হিসাবে আরও শিখব। নিজেই নিজের কাজ করব। সংগীত তৈরি করা আমি বন্ধ করছি না। আগে করা কিছু প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এই বছর আমার কিছু কাজ মুক্তি পেতে পারে।

কত সম্পদের মালিক অরিজিৎ সিং?

এদিকে সুরের জাদুকরের আকস্মিক এই অবসরের ঘোষণায় সাময়িকভাবে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে যে, অরিজিৎ সিং এর মোট সম্পত্তি এবং আয়ের পরিমাণ কত? বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাস পর্যন্ত অরিজিৎ সিং এর মোট সম্পদের পরিমাণ প্রায় ৪১৪ কোটি টাকা। পাশাপাশি বাড়তি সম্পত্তির তালিকায় রয়েছে নবী মুম্বাইয়ে প্রায় ৮ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি, মুম্বাইয়ের বর্সোবাতেও একটি অ্যাপার্টমেন্ট, বিলাসবহুল গাড়ির সংগ্রহ। হ্যাঁ, তাঁর প্রায় ৩.৪ কোটি টাকার গাড়ি আছে গ্যারেজে। এমনকি তাঁর গাড়ির তালিকায় রয়েছে রেঞ্জ রোভার, হামার H3, মার্সেডিজ সহ আরও একাধিক দামি দামি সব গাড়ি।

তবে হ্যাঁ, এত কিছুর মধ্যেও জিয়াগঞ্জের বাড়িতে রাখা একটি সাধারণ স্কুটি অরিজিৎ সিং এর সবথেকে পরিচিত বাহন বলা যায়। কারণ, ওই স্কুটি নিয়েই তাঁকে শহরের রাস্তায় ঘুরতে দেখা যায়। এমনকি আন্তর্জাতিক শিল্পী এড শিরানকে নিয়েও ওই স্কুটিতে তিনি তাঁর শহর ঘুরে দেখিয়েছিলেন। পাশাপাশি অরিজিৎ এর বাবা মুর্শিদাবাদের জিয়াগঞ্জে হেঁশেল নামে একটি রেস্তোলা চালান। আর সেখানে মাত্র ৪০ টাকার বিনিময়ে খাবার পাওয়া যায়। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই মূলত এই উদ্যোগ নেওয়া।

আরও পড়ুন: ১০ গ্রাম কম দিলেও ধরা পড়বেন রেশন ডিলার, নয়া ব্যবস্থা সরকারের

আয় কত অরিজিৎ সিং এর?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, সংগীত জগতের সুপারস্টার অরিজিৎ সিং এর আনুমানিক বার্ষিক আয় প্রায় ৭০ কোটি টাকা। একটি সিনেমার গানের জন্যই তিনি প্রায় ১০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। এমনকি লাইভ শো’র জন্য ৫০ লক্ষ টাকা থেকে ১.৫ কোটি টাকা পর্যন্ত চার্জ করেন। আর বিদেশে শো হলে পারিশ্রমিক ১০ কোটি টাকা পর্যন্ত ছুঁয়ে যায়। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী খবর, একটি বড় কনসার্টের জন্য তিনি ২ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন এবং দুই ঘন্টা লাইভ পারফরমেন্সে ১৪ কোটি টাকা ধার্য করেন।

Leave a Comment