রোহিত, বিরাটের বিশ্বরেকর্ডে ভাগ বসানোর পথে সূর্যকুমার যাদব

Suryakumar Yadav To complete his 3000 T20 runs

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে গিয়েছে ভারত। তাই শেষের দুই ম্যাচে নিয়ম রক্ষা করতে নামবে ভারতীয় দল। আর সেখানেই বড় কীর্তি গড়ার সুযোগ থাকবে অধিনায়ক সূর্যকুমার যাদবের। গত বছর ক্রমাগত ব্যর্থ লোকটা এবছর একেবারে রুদ্রমূর্তি ধারণ করেছেন। অনেকেই ভেবেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজের পুরনো ফর্মে ফিরতে পারেন সূর্য (Suryakumar Yadav)। নিউজিল্যান্ড সিরিজে সেই ভাবনাকে সত্যি প্রমাণ করেছেন তিনি। কিউইদের বিরুদ্ধে দুই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন স্কাই। এবার তাঁর হাতে সুযোগ রয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির রেকর্ডে ভাগ বসানোর।

রোহিত, বিরাটের রেকর্ডে ভাগ বসাতে পারেন সূর্য

বুধবার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিয়ম রক্ষার চতুর্থ টি-টোয়েন্টিতে নামবে টিম ইন্ডিয়া। আর সেখানেই বড় মাইলফলক ছোঁয়ার সুযোগ থাকছে সূর্যর হাতে। বলে রাখি, আজ পর্যন্ত ভারতের মাত্র দুজন ক্রিকেটার টি-টোয়েন্টি ক্রিকেটে 3000 রানের গন্ডি টপকেছেন। ফলে ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে 3000 রান সম্পূর্ণ করার বড় সুযোগ রয়েছে সূর্যকুমার যাদবর হাতে।

না বললেই নয়, আজ পর্যন্ত 20 ওভারের সংস্করণে 102টি ম্যাচের 96টি ইনিংসে অংশ নিয়ে 2959 রান করেছেন স্কাই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে 3000 রান সম্পূর্ণ করতে সূর্যর প্রয়োজন আর মাত্র 41 রান। হিসেব বলছে, আজ অর্থাৎ বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে যদি ব্যাট হাতে মাত্র 41 রান করে ফেলতে পারেন তিনি তবে সূর্য হয়ে উঠবেন রোহিত শর্মা, বিরাট কোহলির পর ভারতের তৃতীয় 3000 টি-টোয়েন্টি রান সম্পূর্ণকারী ব্যাটসম্যান। আর এটা হলে, রোহিত এবং বিরাটের বিশ্বরেকর্ডে সরাসরি ভাগ বসাবেন তিনি।

অবশ্যই পড়ুন: পাকিস্তানের T20 সিরিজের সম্প্রচার করবে না অস্ট্রেলিয়ার কোনও TV চ্যানেল

উল্লেখ্য, ভারতের হয়ে অবসরের আগে পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে 4231 রান করেছেন রোহিত শর্মা। অন্যদিকে 125 ম্যাচে অংশ নিয়ে 4188 রান রয়েছে বিরাট কোহলির। যদিও এই দুই ক্রিকেটারই 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অবসর ঘোষণা করেছিলেন। দুই মহাতারকা ছাড়াও 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবীন্দ্র জাদেযাও।

Leave a Comment