সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৮ জানুয়ারি, বুধবার। অজিত পাওয়ারের মৃত্যু, উত্তরবঙ্গে নতুন রেলরুট, সিঙ্গুর থেকে মমতার বার্তা, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) উত্তরবঙ্গে দুটি রেল রুটের অনুমোদন দিলেন রেলমন্ত্রী
উত্তরবঙ্গের রেল যোগাযোগে এবার বিরাট সুখবর। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ঘোষণায় গাজোল–ইটাহার ও ইটাহার–বুনিয়াদপুর নতুন রেল লাইন প্রকল্পের অনুমোদন দিলেন। এই সিদ্ধান্তে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। বিজেপির নেতা সুকান্ত মজুমদার এবং খগেন মুর্মু এই অনুমোদনের জন্য কেন্দ্রকে ধন্যবাদ জানিয়েছেন। নতুন রেলপথ চালু হলে ব্যবসা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিস্তারতি পড়তে- এখানে ক্লিক করুন
৯) সুদসহ বেতন আদায়ের প্রক্রিয়া শুরু এসএসসি-র
২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিলের পর দাগি প্রার্থীদের সুদসহ বেতন ফেরতের প্রক্রিয়া শুরু হল। মঙ্গলবার সুপ্রিম কোর্টের হলফনামা জমা দিয়ে রাজ্য শিক্ষা দফতর এবং এসএসসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বেঙ্গল পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট ১৯১৩ অনুযায়ী এই টাকা আদায় করা হবে। আর জেলা শাসকদের মাধ্যমেই বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টাকা না দিলে সম্পত্তি বাজেয়াপ্ত কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নোটিশ পাঠানো হতে পারে বলে খবর। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হবে। বিস্তারতি পড়তে- এখানে ক্লিক করুন
৮) ভারতীয়-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তিতে দাম কমবে একাধিক জিনিসের
দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হল। এই চুক্তির ফলে ইউরোপের বহু পণ্য ভারতে কম দামে মিলবে। শুল্ক কমার কারণে শিল্প যন্ত্র থেকে শুরু করে বিমান যন্ত্রাংশ, চিকিৎসা সরঞ্জাম, ইউরোপীয় গাড়ি, মদ এবং বিয়ার সস্তায় পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলপাই, প্যাকেটজাত খাবার, ফলের রস, বিশেষ পানীয় বা মাংসজাত খাদ্যের দাম অনেকটাই কমতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। বিস্তারতি পড়তে- এখানে ক্লিক করুন
৭) ভুয়ো এসবিআই শাখা খুলে কোটি কোটি টাকা প্রতারণা
বোলপুরে শান্তিনিকেতনের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নামে ভুয়ো শাখা খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল। লক্ষ্মী রাম মাড্ডি নামের এক ব্যক্তি প্রায় ৬ থেকে ৭ মাস ধরে কোপাই ধর্মতলায় এসবিআই শাখা চালাতেন। আর স্থানীয়রা সেখানে টাকা জমা রাখলেও তা আসল অ্যাকাউন্টে না রেখে আত্মসাৎ করা হয়েছিল বলে অভিযোগ। টাকা তুলতে গেলে লিংক নেই বলে বিভিন্ন রকম অজুহাত দেওয়া হতো। তবে অভিযোগ জানানো সত্বেও ব্যবস্থা না নেওয়ার কারণে গ্রাহকরা থানার দ্বারস্থ হয়েছেন। বিস্তারতি পড়তে- এখানে ক্লিক করুন
৬) সিঙ্গুর থেকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুর থেকে বিরাট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সভায় তিনি ঘোষণা করেছেন, সিঙ্গুরের কৃষি এবং শিল্প একসঙ্গে চলবে। কারও জমি কেড়ে নেয়। ইতিমধ্যেই ৮ একর জমিতে ৯.২০ কোটি টাকায় গড়ে ওঠা সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অধিকাংশ প্লট বরাদ্দ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ৭৭ একর প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্কে অ্যামাজন এবং ফ্লিপকার্ট ওয়্যারহাউস তৈরি হচ্ছে বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই। এতে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। বিস্তারতি পড়তে- এখানে ক্লিক করুন
৫) সিউড়ি-বক্রেশ্বর-রাজনগর রেল পথের অনুমোদন
সিউড়ি-বক্রেশ্বর-রাজনগর প্রস্তাবিত রেল পথের জন্য ডিপিআর এবং ফাইনাল লোকেশন সার্ভিস অনুমোদন দিয়েছে রেল বোর্ড। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের অনুমতিতে শীঘ্রই কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে। বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জী এই আপডেট প্রকাশ করেছেন এবং রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রায় ৭৩ কিলোমিটার দীর্ঘ রেল লাইনে সার্ভের জন্য ২.১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর এই প্রকল্প বাস্তবায়িত হলে বীরভূম এবং আশেপাশের এলাকার মানুষের যোগাযোগ আরও উন্নত হবে। বিস্তারতি পড়তে- এখানে ক্লিক করুন
৪) বগটুই গণহত্যাকাণ্ডে বদলে গেল মামলার আদালত
বগটুই গণহত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার ঘিরে বড় সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআই এর আবেদনে সাড়া দিয়ে বীরভূমের রামপুরহাট আদালত থেকে মামলার শুনানি এবার পূর্ব বর্ধমানের আদালতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। সাক্ষীদের উপর চাপ এবং প্রভাবের অভিযোগ তুলে সিবিআই আবেদন করেছিল। আদালত জানিয়েছে, নিরপেক্ষ বিচার এবং সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২২ সালের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছিল, যা নিয়ে রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিস্তারতি পড়তে- এখানে ক্লিক করুন
৩) দক্ষিণ-পূর্ব রেলে বাতিল একাধিক ট্রেন
দক্ষিণ-পূর্ব রেলের নতুন বিজ্ঞপ্তিতে ভোগান্তিতে পড়তে চলেছে যাত্রীরা। আর ডিভিশনের ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রাফিক ব্লকের জেরে একাধিক ট্রেন বাতিল করা হবে। এমনকি কিছু ট্রেন আংশিক বাতিল ও রুট পরিবর্তন করা হয়েছে। ২৯ জানুয়ারি থাকবে ৬৮০৪৬ আসানসোল–আদ্রা–আসানসোল মেমু। এর পাশাপাশি ১৩৫০৩/১৩৫০৪ বর্ধমান–হাটিয়া মেমু এক্সপ্রেস গোমো পর্যন্ত চলবে। কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে এবং রুট পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেন পুনঃনির্ধারিত সময়ে চলবে। বিস্তারতি পড়তে- এখানে ক্লিক করুন
২) জম্মু-কাশ্মীরের সোনমার্গে তুষার ঝড়
জম্মু ও কাশ্মীরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সোনমার্গে ২৭ জানুয়ারি রাতে ভয়াবহ তুষার ঝড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। গান্দেরবাল জেলায় রাত সাড়ে দশটা নাগাদ ঘটে যাওয়া এই ঘটনায় একাধিক হোটেল এবং বাড়ি বরফে ঢেকে গিয়েছে, যার সিসিটিভি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সৌভাগ্যবশত এখনও পর্যন্ত কোনওরকম হতাহতের খবর মেলেনি। তবে ভারী তুষারপাতের জেরে কাশ্মীর জুড়ে রাস্তাঘাট বন্ধ, ৫৮টি বিমান বাতিল এবং বহু জেলায় তুষার ধসের সতর্কবার্তা জারি করা হয়েছে। বিস্তারতি পড়তে- এখানে ক্লিক করুন
১) বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের
বুধবার সকালবেলা এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। সকাল পৌনে ন’টা নাগাদ বারামতী বিমানবন্দরে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি ভেঙে পড়েছে এবং তাতে আগুন ধরে যায়। দমকল এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। মুম্বাই থেকে জেলা পরিষদ নির্বাচনে প্রচারে ব্যক্তিগত বিমানে বারামতী যাচ্ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। বিস্তারতি পড়তে- এখানে ক্লিক করুন