মিলেছে নবান্নর সবুজ সঙ্কেত, ভোটের আগেই SSC গ্রুপ C, গ্রুপ D পরীক্ষা, রইল দিনক্ষণ

SSC Group C Group D Exam Date revealed

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যেকোনও প্রকারে বিধানসভা নির্বাচনের আগে SSC নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং ডি গ্রুপের লিখিত পরীক্ষা শেষ করতে চায় রাজ্য (SSC Group C Group D Exam)। সেই লক্ষ্যেই, বৃহস্পতিবার নবান্নের তরফে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরকে খুব পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হল, যাই হয়ে যাক না কেন আগামী মার্চের মধ্যেই সি এবং ডি গ্রুপের দুটি লিখিত পরীক্ষা সম্পন্ন করতে হবে।

শেষ পর্যন্ত কবে কবে নেওয়া হচ্ছে লিখিত পরীক্ষা?

সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশনকে প্রথম থেকেই আগামী মার্চ মাসের 1 এবং 8 তারিখ সি এবং ডি গ্রুপের লিখিত পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। যদিও প্রাথমিকভাবে 8 মার্চের পরীক্ষা নিয়ে কিছুটা অস্বস্তি প্রকাশ করেছিল কমিশন। কেননা, দোল উৎসবের আগে ডি গ্রুপের পরীক্ষায় সমস্যা হতে পারে বলেই মনে করছিল তারা, তবে রাজ্যের তরফে পরীক্ষার দিনগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। সূত্রের খবর, সি গ্রুপে শূন্য পদ রয়েছে 2981টি। একইভাবে ডি গ্রুপের শূন্য পদের সংখ্যা 5488। দুই গ্রুপেই 8 লাখ করে মোট 16 লাখ আবেদনপত্র জমা পড়েছে অনলাইনে।

অবশ্যই পড়ুন: এই কারণে ভারতীয় T20 দলের একাদশে জায়গা পাচ্ছেন না শ্রেয়স আইয়ার

দেড় হাজার পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা

সূত্রের খবর, নবান্নের তরফে রাজ্য শিক্ষা দপ্তরকে পরীক্ষার দিনক্ষণ জানানোর পরই শিক্ষা দপ্তর লিখিত পরীক্ষার অনুমোদন দেয় স্কুল সার্ভিস কমিশনকে। আর তারপরেই শুরু হয়েছে প্রস্তুতি। জানা যাচ্ছে, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি-র দুদিনের পরীক্ষার জন্য রাজ্যের প্রায় দেড় হাজার পরীক্ষা কেন্দ্র নির্বাচন করা হয়েছে। এখানে বলে রাখা প্রয়োজন, সি গ্রুপের লিখিত পরীক্ষা আগামী হবে 60 নম্বরে। অন্যদিকে ডি গ্রুপের পরীক্ষার্থীদের 40 নম্বরের লিখিত পরীক্ষায় বসতে হবে।

আরও পড়ুনঃ আশাকর্মীদের বেতন বৃদ্ধি সহ বেকারদের মাসিক ভাতা, বড় ঘোষণা সরকারের

স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সি এবং ডি উভয় গ্রুপের দুদিনের পরীক্ষা শুরু হবে দুপুর 12 টা থেকে। সি গ্রুপের পরীক্ষা চলবে 1 ঘন্টা 50 মিনিট ধরে। অন্যদিকে নম্বর কম হওয়ায় ডি গ্রুপের পরীক্ষা হবে 1 ঘন্টা 20 মিনিট। কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, যেসব পরীক্ষার্থীরা দাগি হিসেবে চিহ্নিত হয়েছেন অর্থাৎ অযোগ্যরা এই পরীক্ষায় বসতে পারবেন না।

Leave a Comment