দারুণ পারফরমেন্স, iPhone-র মতো লুক! বাজেটের মধ্যেই লঞ্চ হচ্ছে Oppo K15 সিরিজ

Oppo K15 Series

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা দিনের পর দিন বাড়ছে। সম্প্রতি Redmi তাদের নতুন Note সিরিজ লঞ্চ করেছে। আর সেই প্রতিযোগিতার মধ্যে আবার Oppo-ও ভারতীয় বাজারে নতুন Oppo K15 সিরিজ (Oppo K15 Series) লঞ্চ করার ইঙ্গিত দিয়েছে। ইতিমধ্যেই ফ্লিপকার্টে Oppo K15 সিরিজের একটি ডেডিকেটেড পেজ লাইভ হয়েছে, যেখানে ফোনের ডিজাইন এবং সম্ভাব্য কিছু ফিচার্সের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Oppo এর নতুন K15 সিরিজ

Oppo 28 জানুয়ারি তাদের নতুন K সিরিজ আসার ইঙ্গিত দিয়েছে। যদিও ফোনের নাম বা লঞ্চের সঠিক তারিখ এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি। তবে অনলাইন গুজব বা ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই ফোন হতে পারে Oppo K15 এর অংশ। পাশাপাশি Oppo এর পূর্ববর্তী প্যাটার্ন অনুযায়ী একটি সিরিজে সাধারণত দুটি মডেল লঞ্চ করা হয়। তাই এবারও সম্ভাবনা রয়েছে যে, Oppo K15x নামে একটি বাজেট ফ্রেন্ডলি ভার্সন এবং K15 লঞ্চ করা হতে পারে। এর মাধ্যমে কোম্পানি বিভিন্ন প্রাইস সেগমেন্টের ব্যবহারকারীদের লক্ষ্য করবে, যেমনটা K13 সিরিজে করেছিল।

ইতিমধ্যেই ফ্লিপকার্টে Oppo এর নতুন K13 সিরিজের জন্য একটি ডেডিকেটেড পেজ লাইভ করা হয়েছে। আর পেজে ফোনের ডিজাইন সম্পর্কে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ফোনটিতে পিল-শেপড ডুয়াল রেয়ার ক্যামেরা মডিউল রয়েছে এবং এলইডি ফ্লাশ পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, ফোনের পিছন এবং ধারগুলো ফ্ল্যাট রয়েছে, যা বর্তমানে মিড-রেঞ্জ স্মার্টফোনে ট্রেন্ডিং ডিজাইন। আর প্রথম দেখায় ফোনের লুক অনেকটাই লেটেস্ট আইফোনের মতোই প্রিমিয়াম ফিল দিচ্ছে।

আরও পড়ুন: ‘মাত্র ১০ কিমি, তবুও এলেন না মমতা!’ আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরক শুভেন্দু

কী কী ফিচার্স থাকতে পারে?

বেশ কয়েকটা রিপোর্ট অনুযায়ী, আগে Oppo K13 5G ফোনটি ভারতে 2025 এর এপ্রিল মাসে লঞ্চ করা হয়েছিল। আর এই ফোনের মূল ফিচার্স বলতে 6.7 ইঞ্চির Full-HD+ AMOLED ডিসপ্লে ছিল, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1200 নিটস পর্যন্ত। পাশাপাশি ফোনটি Snapdragon 6 Gen 4 প্রসেসরের উপর বেস করে চলছিল এবং 7,000mAh এর ব্যাটারি ও 80W ফার্স্ট চার্জিং সাপোর্ট ছিল। এমনকি পরবর্তীতে লঞ্চ করা Oppo K13x ফোনটি ছিল আরও বাজেট ফ্রেন্ডলি, যার দাম 11,999  টাকা। এই ফোনে ছিল 6.67 ইঞ্চির LCD ডিসপ্লে, Dimensity 6300 চিপসেট এবং 6,000mAh এর ব্যাটারি দেওয়া ছিল। সেই ধারাবাহিকতা অনুযায়ী K15 সিরিজে থাকবে একই ধরনের শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং এবং উন্নত পারফরমেন্স দেওয়া হতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা।

Leave a Comment