পাকিস্তানকে দেদার ট্রোল খুদে আইসল্যান্ড ও উগান্ডার!

Pakistan cricket board trolled by Iceland and Uganda

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নাটক অব্যাহত রেখেছে পাকিস্তান (Pakistan Cricket Board)। ভাই বাংলাদেশ বাদ পড়ার পর থেকেই বিশ্বকাপ খেলব, খেলবো না করে গর্জন ছাড়ছে পশ্চিমের দেশ। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সম্ভাব্য শাস্তির কথা মাথায় রেখে পাকিস্তান দল যে বিশ্বকাপ বয়কট করবে না সে কথা এতদিনে বুঝে গিয়েছেন অনেকে। যা দেখা যাচ্ছে সবটাই ফাঁকা আওয়াজ। এদিকে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের চিন্তাভাবনা করলেও নিজের দেশেই সমর্থন পাচ্ছেন না PCB প্রধান মহসিন নকভি। এদিকে পাকিস্তানের নাটক নিয়ে দেদার মশকরা করছে দুই খুদে দেশ আইসল্যান্ড এবং উগান্ডা।

পাকিস্তানকে নিয়ে চলছে দেদার ট্রোলিং

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারপরেও তাদের বক্তব্য, সরকার চাইলে যেকোনও সময় বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারেন তারা। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নকভি নিজেই জানিয়েছিলেন, “বাংলাদেশের সাথে যেটা হয়েছে তা অন্যায়। আমরা তাদের পূর্ণ সমর্থন করি। সরকার যদি চায়, আমরাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াব।”

PCB প্রধানের এমন বক্তব্যকে আদতে সমর্থন করছেন না পাকিস্তানের ক্রীড়া মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী কেউই। সূত্রের খবর, নিজের দেশে সমর্থন না পাওয়ার পর শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতেই হচ্ছে পাকিস্তানকে। এদিকে পাকিস্তানের বর্তমান অবস্থা দেখে আইসল্যান্ডের তরফে লেখা হয়েছে, “ডিয়ার ICC, পাকিস্তান যদি সরে যায় তাও আমরা বিশ্বকাপে খেলতে পারবো না। এত কম সময়ের মধ্যে পুরোপুরি দল গুছিয়ে তৈরি হওয়াটা আমাদের জন্য যথেষ্ট কঠিন কাজ। আমরা স্কটল্যান্ডের মতো নই, যে স্পনসর ছাড়াই খেলতে চলে যাব। আমাদের ক্রিকেটাররা কাজকর্মে ব্যস্ত। আমাদের অধিনায়ক একজন কেক প্রস্তুতকারক। তাঁকে তাঁর দায়িত্ব সামলাতে হচ্ছে।”।

অবশ্যই পড়ুন: হার মানবে রাশিয়ার S-400 ও! শত্রুকে ছারখার করতে নতুন ডিফেন্স সিস্টেম তৈরি করছে ভারত

আইসল্যান্ড আরও লেখে, “আমাদের একজন প্লেয়ার জাহাজ চালান। তাঁকে কাজ করতে হবে। অপেশাদারদের নিয়ে খেলাটা বাস্তবিক অর্থে যথেষ্ট সমস্যার। তবে আমরা না গেলে হয়তো উগান্ডার কপাল ফিরতে পারে।” এদিকে উগান্ডার তরফে পাল্টা জবাবে বলা হয়েছে, “জায়গা ফাঁকা থাকলে আমরা সব সময়ের জন্য তৈরি। আমাদের পাসপোর্টে আইস নেই। আমাদের কেউ কেক বানায় না। কোনও প্লেয়ার জাহাজের নাবিকও নয়। আমরা খেলার জন্য তৈরি।” সবমিলিয়ে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ বিতর্ক নিয়ে নিজেদের মধ্যে একেবারে ঠাট্টা তামাশা শুরু করেছে দুই দেশ।

 

উল্লেখ্য, বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ যাওয়ায় তাদের বিকল্প হিসেবে খেলবে স্কটল্যান্ড। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সে দেশের নাম ঘোষণা করেছে বিশ্বক্রিকেট সংস্থা। শোনা গিয়েছিল, পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ না খেলে সেক্ষেত্রে পাক দলের পরিবর্ত হিসেবে বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে আইসল্যান্ড অথবা উগান্ডার।

Leave a Comment