মটনের বদলে খাওয়ানো হল বিফ! কলকাতার রেস্তোরাঁয় চরম হেনস্থার শিকার অভিনেতা সায়ক

Sayak Chakraborty

সৌভিক মুখার্জী, কলকাতা: খাবার অর্ডার করতে গিয়ে চরম অস্বতির মুখে পড়লেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সায়ক (Sayak Chakraborty)। অভিযোগ উঠছে, কলকাতার এক নামিদামি রেস্তোরাঁয় মটন স্টিক অর্ডার করলেও তাঁকে পরিবেশন করা হয়েছে বিফ। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোড় আলোড়ন। অভিনেতা নিজেই ফেসবুক লাইভে এসে গোটা ঘটনা তুলে ধরেছেন এবং রেস্তোরাঁর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন।

এদিন সায়ক জানান যে, তিনি এবং তাঁর বন্ধুরা কলকাতার পার্ক স্ট্রিটের ওলিপাভ রেস্টুরেন্টে মটন স্টিক অর্ডার করেছিলেন। তবে খাবার খাওয়ার সময় তাঁর সন্দেহ হয়। পরে রেস্তোরাঁর কর্মীকে বিষয়টি জিজ্ঞেস করলে তাঁকে জানানো হয়, ভুলবশত তাঁকে বিফ পরিবেশন করা হয়েছে। অভিনেতার দাবি, এই ভুল স্বীকার করার পাশাপাশি কর্মী জানিয়েছেন যে তিনি মুসলিম সম্প্রদায়ের। এমনকি সায়ক নিজেই বলেন যে, তিনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান। আর ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি কখনও বিফ গ্রহণ করেন না।

ফেসবুক লাইভে ক্ষোভ উগড়ে দিলেন সায়ক

ফেসবুকে লাইভে সায়ক বলেন, আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এটা শুধুমাত্র খাবারের ভুল নয়, বরং ধর্মের প্রতি আঘাত। আমি বুঝতে পারছি না আমার এখন কী করা উচিত।  নামিদামি রেস্তোরাঁ হওয়া সত্বেও কীভাবে এরকম গুরুতর ভুল হতে পারে তা সত্যি বোঝার জো নেই। তাঁর বক্তব্য, খাবারের ক্ষেত্রে এই ধরনের গাফিলতি কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।

আরও পড়ুন: পুনর্বসু নক্ষত্রে বাধা বিপত্তি কাটিয়ে উঠবে ৪ রাশি! আজকের রাশিফল, ৩১ জানুয়ারি

তবে হ্যাঁ, এই ঘটনার পর রেস্তোরাঁর তরফ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে ম্যানেজারকে জিজ্ঞাসা করা হলে তারা জানান যে, ভুলবশত এরকম পরিবেশন করা হয়েছে। কিন্তু এ নিয়ে নেটিজেনরা ক্ষোভ উগড়ে দিচ্ছে। এমনকি একজন কমেন্টে জানান, যেখানে বিফ পাওয়া যায়, যেখানে খেতে গেলেন কেন? ওরা তো একসাথে রান্না করে, আর স্টিকগুলো একসঙ্গে গ্রিল করে। এটা খুবই লজ্জাজনক ব্যাপার।

Leave a Comment