প্রীতি পোদ্দার, কলকাতা: শহরের বস্তাপচা জীবনযাত্রা চলতে চলতে অনেকে দুদণ্ড শান্তির জন্য পাহাড়ে ঘুরতে চলে যায়। কিন্তু পর্যটকরা সেখানে গিয়েও একের পর এক এলাকাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। আমোদপ্রমোদের আনন্দের মাঝে ডেকে আনছে ভয়ংকর বিপদ। জানা গিয়েছে জলপাইগুড়ির (Jalpaiguri) তোর্সা নদীর দুই তীরে কয়েক মাস ধরে বেড়েই চলেছে দূষণের পরিমাণ। সেক্ষেত্রে এখনই সতর্ক না হলে আগামীতে ভয়াবহ বিপদ অনিবার্য। তাই এবার এই নিয়ে রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন কন্টেন্ট ক্রিয়েটরের।
ক্ষতির মুখে প্রাকৃতিক পরিবেশ
বিগত কয়েক মাস ধরে শিনা যাচ্ছে, জলপাইগুড়ি জেলার জয়গাঁও শহরে তোর্সা নদীর তীরে জঞ্জালের স্তূপ তৈরি হয়েছে। চারিদিকে জঞ্জাল এবং নোংরায় ভরে গিয়েছে, আর সেই নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানকার একজন কন্টেন্ট ক্রিয়েটর। যেখানে ওই ব্যক্তি জানিয়েছেন জয়গাঁও শহরে তোর্সা নদীর তীরে এত জঞ্জাল এবং নোংরা জমেছে যে এখানকার মানুষের শরীর স্বাস্থ্য অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, নোংরাগুলি অনেকেই জ্বালিয়ে দিচ্ছে, যার ফলে দৃশ্য দূষণের পাশাপাশি বায়ুদূষণ ভয়াবহ রূপ নিয়েছে। উত্তরবঙ্গের সৌন্দর্য একদমই খারাপ হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, এখানকার পশুদের অবস্থাও অত্যন্ত খারাপ। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁরা আবেদন জানিয়েছেন সেখানকার পরিবেশের দূষণ প্রতিরোধে সরকার যেন বড় পদক্ষেপ গ্রহণ করে।
ভিডিও শেয়ার করলেন বিজেপি নেতা
উত্তরবঙ্গের দূষণ নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরের সেই ভাইরাল ভিডিও ইতিমধ্যেই শেয়ার করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। আর সেই ভিডিয়ওর ক্যাপশনে তিনি জানিয়েছেন, “উত্তরবঙ্গের জয়গাঁও এর একজন এই ভিডিওটা তার ইনস্টাগ্রামে আপলোড করেছে। পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করবো বিষয়টি দেখার জন্য। তৃণমূলের সাথে রাজনৈতিক বিরোধ আছে এবং সেই লড়াইটা চলবে কিন্তু পরিবেশ ধ্বংস হলে তার প্রভাব পড়বে সবার উপর। তাই পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করছি বিষয়টি দেখার জন্য এবং পদক্ষেপ নেওয়ার জন্য।” ভিডিওটি পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে শাসকদলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উত্তরবঙ্গের জয়গাঁও এর একজন এই ভিডিওটা তার ইনস্টাগ্রামে আপলোড করেছে।
পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করবো বিষয়টি দেখার জন্য। তৃণমূলের সাথে রাজনৈতিক বিরোধ আছে এবং সেই লড়াইটা চলবে কিন্তু পরিবেশ ধ্বংস হলে তার প্রভাব পড়বে সবার উপর।
পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করছি বিষয়টি দেখার জন্য… pic.twitter.com/DuvAI0RZgi
— Tarunjyoti Tewari (@tjt4002) January 30, 2026
আরও পড়ুন: ভোটের আগে শক্তি বাড়াচ্ছে JUP, নতুন তিন সঙ্গী হুমায়ুনের
প্রসঙ্গত, তোর্ষা নদীর রুদ্ররূপ যে কী হতে পারে তা নিয়ে বেশ সচেতন জয়গাঁর বাসিন্দারা। তাঁরা ভালো করেই জানেন, তিন-চারদিন টানা বৃষ্টি হলেই তোর্ষা কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে। কিন্তু এত কিছু জানার পরেও উদাসীন সকলে। ক্রমেই তোর্ষা নদীর পাড় নোংরা করে চলেছেন পর্যটকরা। ভুটান পাহাড় আর নদীর অতুল সৌন্দর্যের টানে পর্যটকরা পরিবেশ উপভোগ করলেও ছড়িয়ে দিয়ে যাচ্ছেন ভয়ংকর বিষ।