মৃত্যুর পরিকল্পনা করছেন নায়ক জ্যাকি চ্যান? রেকর্ড করলেন জীবনের বিদায়ী গান

Jackie Chan

সৌভিক মুখার্জী, কলকাতা: সিনেমা জগতের অন্যতম চেনা মুখ তথা কিংবদন্তি অভিনেতা ও স্ট্যান্টম্যান জ্যাকি চ্যান (Jackie Chan) সম্প্রতি এমন এক ঘোষণা করলেন যা আবেগে ছুঁয়ে গেছে অনুরাগীদের হৃদয়। মৃত্যুর পর প্রকাশের উদ্দেশ্যে তিনি আগে থেকেই একটি বিদায়ী গান রেকর্ড করে রাখলেন, যা তিনি নিজেই বর্ণনা করেছেন। তাঁর জীবনের শেষ বার্তা হিসেবে মুক্তি পাওয়া নতুন ছবি ‘Unexpected Family’ এর প্রিমিয়ারে উপস্থিত হয়ে জ্যাকি চ্যান জানান যে, এই গানটি শুধুমাত্র তাঁর প্রয়াণের পর প্রকাশ করা হবে। আর এটি তাঁর দর্শক, ভক্ত এবং পরিবারের উদ্দেশ্যে ব্যক্তিগত বার্তা।

অভিজ্ঞতার কথা জানালেন জ্যাকি চ্যান

চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, জ্যাকি চ্যানের টিমকে বিশেষভাবে নির্দেশ দিয়েছে যে, গানটি যেন যতটা সম্ভব আন্তরিক রাখা হয় এবং তাঁর মনের অনুভূতিগুলি স্পষ্টভাবে ফুটে ওঠে। তিনি বলেন, গত কয়েক বছরে আমি অনেক বন্ধু এবং সহকর্মীদেরকে হারিয়েছি। প্রতিটি বিদায় আমাকে গভীরভাবে বুঝিয়েছে যে, জীবন কতটা অনিশ্চিত। অভিনেতা আরও জানান, সাম্প্রতিক সময়ে তাঁর উইবো অ্যাকাউন্ট প্রায় পুরোপুরি ইন্ডাস্ট্রির প্রয়াত সহকর্মীদের স্মরণে লেখা পোস্টে ভরে গিয়েছে, যা তাঁকে বারবার জীবনের শেষ সত্যির কথা মনে করিয়ে দিচ্ছে।

এদিকে জ্যাকি চানের এই ঘোষনার সময়ও ভক্তদের কাছে বিশেষভাবে আবেগঘন। কারণ, অতীতে তাঁকে নিয়ে একাধিক ভুয়ো মৃত্যু সংবাদ ছড়িয়েছে। ২০২৫ সালের শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় এআই দিয়ে তৈরি কিছু ছবি ভাইরাল হয়েছিল, যেখানে তাঁকে হাসপাতালের বিছানায় দেখা যায়। পরে ব্রিটিশ সংবাদমাধ্যম সেই সমস্ত খবরকে ভুয়ো বলে প্রমাণিত করে। কিন্তু বিদায়ী গান রেকর্ড করার খবর নতুন করে আবারও অনুরাগীদের মধ্যে যে উদ্বেগ বাড়াচ্ছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: তৃণমূল ছেড়ে হুমায়ুনের JUP-তে ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই, কে এই ইয়াসির হায়দার?

বলে রাখি, অভিনয়ের পাশাপাশি গান জ্যাকি চ্যানের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ১৫০টির বেশি ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনি বহু ছবির গানেও গলা দিয়েছেন। আর বিশ্বজুড়ে জনপ্রিয় গান ‘Kung Fu Fighting’ তাঁর কেরিয়ারের সবথেকে স্মরণীয় সংগীত সংযোজন হিসেবে আজ সমান জনপ্রিয়। কিন্তু বিদায়ী গান রেকর্ড করা হলেও জ্যাকি চ্যান স্পষ্ট জানিয়েছেন, তিনি এখনই অভিনয় থেকে সরছেন না।

Leave a Comment