সহেলি মিত্র, কলকাতাঃ বাংলা থেকে বিদায়ের পথে শীত। ক্রমশ তাপমাত্রা ওঠানামা করছে বাংলায়। যদিও এখন পারদ বেড়েই চলেছে। আজ রবিবার থেকে আগামী কয়েকদিন বাংলায় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। বিভিন্ন হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর উচ্চচাপ বলয় সক্রিয় হতে চলেছে। যার জন্য আগামী ৭ দিনে সমগ্র দক্ষিণবঙ্গ থেকে আরো শীতের দাপট বেশ খানিকটা হ্রাস পাবে। আজ আবার বাংলার আকাশ আংশিক মেঘলা। বৃষ্টির সম্ভাবনা? যাইহোক, আজ ছুটির দিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। ধীর গতিতে হলেও বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের জারি করা বুলেটিন অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সর্বনিন্ম তাপমাত্রা থাকতে চলেছে ১৩-১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ভোরের দিকে কিছু অঞ্চলে দেখা যেতে পারে কুশায়ার হালকা পরত। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, ১ ফেব্রুয়ারি দমদম, সল্টলেক, আলিপুর ও তার লাগোয়া এলাকায় সর্বনিন্ম তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যে হাওড়ায় তাপমাত্রা আরো কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে, ১৫ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতেও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব ও পশ্চিম বর্ধমানে যা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে নদীয়াতেও। বীরভূম ও মুর্শিদাবাদের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: বাজেট দেখেই সিদ্ধান্ত, ‘লক্ষ্মীর ভান্ডার’র টাকা বাড়াবে পশ্চিমবঙ্গ সরকার?
আলিপুর আবহাওয়া দফতর আরো জানিয়েছে, রবিবার, পশ্চিম বর্ধমানে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের দুই একটি এলাকায় ভোরের দিকে থাকতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা। কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের অবশ্য এখনো অবশ্য শীত বেশ টের পাওয়া যাবে। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা হতে চলেছে ৫ ডিগ্রি ও কালিম্পং ৯ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার ও জলপাইগুড়ির সর্বনিন্ম তাপমাত্রা যথাক্রমে ১০ ডিগ্রি সেলসিয়াস ও ১১ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ির সর্বনিন্ম তাপমাত্রা কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, ১২ ডিগ্রি সেলসিয়াস। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের সর্বনিন্ম তাপমাত্রা হতে পারে ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গের মতো উত্তবঙ্গের কিছু এলাকাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হওয়া অফিস।