জোগাড় করতে হবে ৮০ হাজার কোটি, এই ব্যাঙ্কের শেয়ার বিক্রি করবে কেন্দ্র!

Union Budget 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেট ২০২৬ (Union Budget 2026) এ বেসরকারিকরণ নিয়ে বিরাট ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে স্পষ্ট জানিয়েছেন, আগামী অর্থবছরের সরকারের মূল লক্ষ্য ডিসইনভেস্টমেন্ট বা অংশীদারী বিক্রির মাধ্যমে ৮০ হাজার কোটি টাকা সংগ্রহ করা। এমনকি তা ২০২৫ সালের বাজেট লক্ষ্যের তুলনায় অনেকটাই বেশি হবে। আর এই ঘোষণার ফলে ফের একবার আলোচনায় উঠে আসলো আইডিবিআই ব্যাঙ্ক সহ একাধিক সরকারি সংস্থা।

সবথেকে বেশি নজরে আইডিবিআই ব্যাঙ্ক

বেসরকারিকরণের প্রসঙ্গে উঠলেই আইডিবিআই ব্যাঙ্কের নাম সবার প্রথমে ওঠে। বর্তমানে কেন্দ্র সরকারের হাতে এই ব্যাঙ্কের ৪৫.৪৮% শেয়ার রয়েছে আর এলআইসি-র কাছে রয়েছে ৪৯.২৪% শেয়ার। দুই সংস্থার মিলিত অংশীদারিত্ব মোটামুটি ৬০.৭%, যা ধাপে ধাপ কমানোর পরিকল্পনার দিকে এগোচ্ছে সরকার। উল্লেখ্য, আইডিবিআই ব্যাঙ্কের শেয়ার বিক্রি নিয়ে আলোচনা শুরু হয়েছিল ২০২২ সালে। কিন্তু বাজেট ২০২৬ এর পর সেই প্রক্রিয়া আরও জোরালো করা হচ্ছে।

আরও পড়ুনঃ প্রকল্পের টাকায় গরমিল? হিসাব চেয়ে নবান্নকে একাধিক চিঠি কেন্দ্রের

এদিকে কেন্দ্র সরকার ২০২৫ অর্থবছরে ডিসইনভেস্টমেন্ট থেকে ৫০,০০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। সেখানে ২০২৬ সালে সরাসরি ৮০ হাজার কোটি টাকা টার্গেট রাখার অর্থ, সরকার এবার বেসরকারিকরণে অনেক বেশি আগ্রাসী মনোভাব দিচ্ছে। এ বিষয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, আমাদের লক্ষ্য বাজারে আনার আগে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মূল্য যতটা সম্ভব বাড়ানো। সেই কারণেই দক্ষ পেশাদারদের দিয়ে প্রস্তুতি সারানো হচ্ছে। এমনকি সরকারের দাবি, সঠিক মূল্যায়নের কারণে তালিকাভুক্ত হওয়ার পর বেশিরভাগ সংস্থা ভালো পারফরমেন্স করছে।

আরও পড়ুন: আমেরিকার এক সিদ্ধান্তে বাংলাদেশ, পাকিস্তানের চেয়ে এগিয়ে গেল ভারত

বাজেট ২০২৬ পেশ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী এও বলেছেন, যে সমস্ত ডিসইনভেস্টমেন্ট প্রস্তাব ইতিমধ্যেই ক্যাবিনেটের অনুমোদন পেয়েছে, সেগুলির প্রতিটিতেই সরকার এগিয়ে যাবে। পাশাপাশি অর্থমন্ত্রীর দফতরের তরফ থেকে জানানো হয়েছে, এই বেসরকারিকরণের মূল উদ্দেশ্য হল, সরকারি সংস্থার দক্ষতা বাড়ানো, বেসরকারি ক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধি আর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংস্কার জোরদার করা।

Leave a Comment