মোটা আয়ের পাশাপাশি ১০ লক্ষ টাকা বীমা, পেনশন! দারুণ সুবিধা ভারত ট্যাক্সি অ্যাপে

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের প্রথম রাইড-হেলিং পরিষেবার বাজারে এবার বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিল ভারত ট্যাক্সি অ্যাপ (Bharat Taxi App)। এটি দেশের প্রথম সবথেকে বড় কো-অপারেটিভ ভিত্তিক রাইড বুকিং প্ল্যাটফর্ম হিসেবেই আত্মপ্রকাশ করল, যেখানে ড্রাইভাররা শুধুমাত্র কর্মী নন, বরং এই পরিষেবার অংশীদার আর মালিকও হতে পারবেন। হ্যাঁ, সরকারের সহযোগিতায় গড়ে ওঠা এই মডেল ড্রাইভারদের আয় বৃদ্ধি থেকে শুরু করে সামাজিক সুরক্ষা, আর্থিক স্থিতিশীলতা দেওয়ার লক্ষ্যেই মূলত চালু হয়েছে।

ভাড়ার গোটা টাকাই ড্রাইভারের

প্রসঙ্গত, ওলা, উবের, র‍্যাপিডোর মতো বেসরকারি অ্যাপগুলি যেখানে প্রতিটি রাইডে ২০ থেকে ৩০% পর্যন্ত কমিশন কেটে নেয়, সেখানে ভারত ট্যাক্সি অ্যাপে কোনওরকম কমিশন নেই। অর্থাৎ, সম্পূর্ণ ভাড়ার ১০০% পাবে ড্রাইভার। তবে কেবলমাত্র দৈনিক ৩০ টাকা নাম মাত্র ফি দিতে হয়। ফলে দৈনিক আয় ২০ থেকে ৩০% পর্যন্ত যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। এই মডেল ড্রাইভারদের হাতে নগদ প্রবাহ বাড়াতেও বিরাট ভূমিকা নেবে।

এদিকে এই প্ল্যাটফর্মের সবথেকে বিশেষ দিক হল এর সমবায় কাঠামো। কারণ, প্রত্যেক ড্রাইভারকে এখানে নূন্যতম পাঁচটি শেয়ার দেওয়া হয়, যেগুলির দাম ৫০০ টাকা। পাশাপাশি লভ্যাংশ, মুনাফা বন্টন বা বোর্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকে। এমনকি ড্রাইভারদের সামাজিক সুরক্ষার উপরও বিশেষ জোর দিয়েছে এই অ্যাপ। কারণ, বীমা কভারেজের মধ্যে ৫ লক্ষ টাকা, ব্যক্তিগত দুর্ঘটনা বীমা ৫ লক্ষ টাকা, পারিবারিক স্বাস্থ্য বীমার সুবিধা রয়েছে। অর্থাৎ, ড্রাইভার ছাড়াও তার স্ত্রী বা সন্তানরা স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবে।

আরও পড়ুন: বিয়ের মরসুমে ধপ করে কমল সোনা, রুপোর দাম! আজকের রেট

রয়েছে পেনশন ও অবসরের সুরক্ষা

এদিকে অসংগঠিত ক্ষেত্রে ড্রাইভারদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য পেনশন সুবিধা, অবসরকালীন সঞ্চয় প্রকল্প, গোল্ড সেভিংস অপশন এবং বিভিন্ন সরকারি প্রকল্পে সংযুক্তির সুযোগও দেওয়া হয়েছে। যার ফলে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা তৈরি হবে বলেই মনে করা হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার, নারী কর্মসংস্থান বাড়াতে এখানে চালু করা হয়েছে ‘স্কুটি দিদি’ বা ‘সারথি দিদি’ কর্মসূচি। যেখানে প্রশিক্ষণের সুবিধা, নিরাপত্তার সহায়তা ও বিশেষ প্রণোদনা রয়েছে।

Leave a Comment