সহেলি মিত্র, কলকাতাঃ যাত্রীদের জন্য দারুণ ঘোষণা করল রেল (Indian Railways)। আপনিও কি আগামী দিনে ট্রেনে ভ্রমণের প্ল্যান করছেন? বিশেষ করে হোলি বা দোলের সময়ে কোথাও ঘুরতে যাবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য রেল একগাদা ট্রেন (Holi Special Train) দেওয়ার ঘোষণা করেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। রেলওয়ে ঘোষণা করেছে যে ২০২৬ সালের হোলিতে রেকর্ড ১,৪১০টি বিশেষ ট্রেন চালানো হবে এবং প্রয়োজনে এই সংখ্যা ১,৫০০-তে পৌঁছাতে পারে। শুধুমাত্র দক্ষিণ পূর্ব রেল ডিভিশনই ১০০টি হোলি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে।
১০০টি হোলি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা রেলের
এমনিতে উৎসবের সময়গুলিতে ট্রেনে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। কেউ ছুটিতে বাড়ি যাচ্ছে তো কেউ ঘুরতে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে প্রতিবারই ভিড় সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় রেলকে। অপরদিকে যাত্রীদের অভিযোগ থাকে পর্যাপ্ত ট্রেন রেলের তরফে না দেওয়ার ফলে এত ভিড়। সকলের সেই সকল কথা মাথায় রেখে এবার একগুচ্ছ ট্রেনের ঘোষণা করে সকলকে চমকে দিয়েছে দক্ষিণ পূর্ব রেল। এই ট্রেনগুলির মধ্যে বিশেষ চমক রয়েছে, আর সেই চমক হল পুরীগামী ট্রেন বেশি করে আছে। চলুন দেখে নেওয়া যাক।
কোন কোন রুটে ট্রেনের ঘোষণা করেছে রেল?
শিয়ালদহ থেকে পুরী: ৮টি
কলকাতা থেকে রাক্সৌল (ভায়া বারুণী) : ১০টি
কলকাতা থেকে মধুবণী (ভায়া বারুণী) : ৮টি
কলকাতা থেকে গোরক্ষপুর (ভায়া পাটনা) : ২০টি
হাওড়া থেকে আনন্দ বিহার (ভায়া ঝাঁঝা-কিউল-গয়া): ৮টি
আসানসোল থেকে গোরক্ষপুর (ভায়া পাটনা) : ৬টি
মালদহ টাউন থেকে আনন্দ বিহার (ভায়া ঝাঁঝা-কিউল-গয়া): ৮টি
মালদহ টাউন থেকে উধানা (ভায়া কিউল-গয়া): ৮টি
মালদহ থেকে মুম্বই (ভায়া কিউল-পাটনা): ৮টি
EASTERN RAILWAY PLANS TO RUN NEARLY 100 HOLI SPECIAL TRAINS THIS YEAR pic.twitter.com/Bz2H4xVdw8
— Eastern Railway (@EasternRailway) February 5, 2026
কী বলছে রেল?
রেল মন্ত্রকের মতে, পূর্ব মধ্য রেলওয়ে (ইসিআর) সর্বোচ্চ সংখ্যক ২৮৫টি ট্রেন পরিচালনা করবে, তারপরে পশ্চিম রেলওয়ে (ডব্লিউআর) ২৩১টি ট্রেন এবং মধ্য রেলওয়ে (সিআর) ২০৯টি ট্রেন পরিচালনা করবে। দক্ষিণ মধ্য রেলওয়ে (এসসিআর) ১৬০টি হোলি স্পেশাল ট্রেন পরিচালনা করবে, যেখানে উত্তর রেলওয়ে (এনআর) উত্তর ভারতে ভারী যানবাহন চলাচলের জন্য ১০৮টি ট্রেন পরিচালনার পরিকল্পনা করেছে। উৎসবের সময় যোগাযোগ জোরদার করার জন্য অন্যান্য অঞ্চলগুলিও তাদের কার্যক্রম বাড়িয়েছে। যেমন উত্তর পশ্চিম রেলওয়ে (NWR) ৭১টি বিশেষ ট্রেন পরিচালনা করবে, অন্যদিকে উত্তর মধ্য রেলওয়ে (NCR) ৬৬টি পরিষেবা পরিচালনার পরিকল্পনা করেছে। উত্তর পূর্ব রেলওয়ে (NER) এবং পূর্ব উপকূল রেলওয়ে (ECOR) উভয়ই ৬২টি করে ট্রেন পরিচালনা করবে।
এছাড়াও, দক্ষিণ পশ্চিম রেলওয়ে (SWR) ৪৭টি বিশেষ ট্রেন পরিচালনা করবে, পশ্চিম মধ্য রেলওয়ে (WCR) ৪৩টি পরিষেবা পরিচালনা করবে এবং দক্ষিণ রেলওয়ে (SR) ৩৯টি ট্রেন পরিচালনার পরিকল্পনা করেছে। দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে (SECR) ১৫টি পরিষেবা পরিচালনা করবে, এবং কোঙ্কণ রেলওয়ে (KR) নয়টি বিশেষ ট্রেন পরিচালনা করবে। আঞ্চলিক ভ্রমণ চাহিদা মেটাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) দুটি হোলি বিশেষ ট্রেন পরিচালনা করবে।