পরকীয়ায় মশগুল বর্ধমানের বিজেপি নেতা, ধরা পড়তেই জোর করে বিয়ে দিল এলাকাবাসী

Bardhaman

প্রীতি পোদ্দার, কলকাতা: বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ বর্ধমানে (Bardhaman)! রাতের অন্ধকারে এক গৃহবধুর বাড়িতে অবৈধ সম্পর্ক স্থাপনের অভিযোগ। খবর পেয়ে ছুটে আসেন পাড়ার যুবকরা। বাড়ির গেটে তালা দিয়ে আটকে রেখে দেওয়া হয় তাঁদের। শুধু তাই নয়, জোর করে দেওয়া হয় বিয়ে।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের নীলপুরের বাসিন্দা এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সেখানকার এক বিজেপি কর্মী পাপ্পু চক্রবর্তী। তিনি এলাকার বিজেপি নেতা খোকন সেনের অনুগামী। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাঁদের এলাকার মানুষ লক্ষ্য করছে যে রাতের দিকে স্বামীর অবর্তমানে প্রায় সময়ই পাপ্পু চক্রবর্তী ওই গৃহবধূর বাড়িতে আসেন। তা নিয়ে গ্রামবাসীরা আপত্তিও জানিয়েছিলেন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সেই একই ঘটনা ঘটায় পাড়ার কিছু যুবক সঙ্গে সঙ্গে বাড়ির গেটে বাইরে থেকে তালা মেরে দেয়। তৈরি হয় হুলুস্থুল কাণ্ড।

জোর করে দেওয়া হয় বিয়ে

রাতের অন্ধকারে গৃহবধুর বাড়িতে বিজেপি নেতা পাপ্পু চক্রবর্তীর আগমনে পাড়ায় ছি চিৎকার শুরু হয়ে যায়। শেষে যুবকদের ধমকানিতে ওই বন্ধ বাড়িতেই বিয়ের আসর বসে। ওই গৃহবধূকে বিয়ে করার নির্দেশ দেওয়া হয় পাপ্পু চক্রবর্তীকে। শেষে সিঁথিতে সিঁদুর পড়ায় ওই বিজেপি কর্মী। শোনা যায় এই পাপ্পু চক্রবর্তী নাকি এর আগেও দুবার বিয়ে করেছে কিন্তু সেই দুটো বিয়েই টেকেনি। তারপরেই এই অবৈধ সম্পর্কে জড়ান পাপ্পু। এদিকে বিরোধী দলের কাণ্ড দেখে কটাক্ষ করতে ছাড়লেন না স্থানীয় তৃণমূল নেতা শ্যামল রায়।

আরও পড়ুন: শিয়ালদা, হাওড়া সহ বাংলা থেকে হোলি স্পেশাল ১০০ ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

অবৈধ সম্পর্ক নিয়ে তৃণমূল নেতা শ্যামল রায় বলেন, “সমাজে অপসংস্কৃতি ছড়াচ্ছে বিজেপি, কোনো রকম সামাজিক জ্ঞান নেই। রীতিমত সমাজের শান্তি ভঙ্গ করে চলেছে। এরাই নাকি আবার রাজ্য চালাবে।” যদিও এই বিয়ে প্রসঙ্গে এখনও কোনো রকম প্রতিক্রিয়া দেখাননি বিজেপি নেতারা।

Leave a Comment