সৌভিক মুখার্জী, কলকাতা: যদি সরকারি চাকরি খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। কারণ, স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এবার স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি (HSSC Stenographer Recruitment 2026) জারি করা হয়েছে, যেখানে প্রায় ২ হাজার শূন্যপদ রয়েছে। সবথেকে বড় ব্যাপার, চাকরিপ্রার্থীরা এখানে উচ্চ মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবে এবং শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
স্টাফ সিলেকশন কমিশনে নিয়োগের বিজ্ঞপ্তি
জানিয়ে রাখি, এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। আর এখানে স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মোট শূন্যপদ রয়েছে ১৯৫২টি।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সিইটি গ্রুপ সি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে পাশাপাশি ভারতের যে কোনও স্বীকৃত বোর্ড বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণী পাস করে থাকতে হবে বা সম মানের কোনও যোগ্যতা থাকতে হবে।
বয়স সীমা কত লাগবে?
এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪২ বছর বয়স চাওয়া হয়েছে। তার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী আবার সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
বেতন কাঠামো
স্টেনোগ্রাফার পদে চাকরি পেলে প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে। সঙ্গে অন্যান্য ভাতা যুক্ত থাকবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের সিআইটি স্কোরের উপর ভিত্তি করে প্রথমে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। তারপর লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষা এবং মেধা তালিকার মাধ্যমে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: গণ্ড যোগে দুর্দশা ঘুচবে ৪ রাশির! আজকের রাশিফল, ৭ ফেব্রুয়ারি
আবেদন পদ্ধতি
চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি খুঁজে বার করুন।
- তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করুন।
উল্লেখ্য, এখানে আবেদন শুরু হয়েছে ৬ ফেব্রুয়ারি থেকে এবং আবেদন চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
HSSC Official Recruitment: Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।