ঘুঁচবে শত্রুর স্যাটেলাইটের বাড়বাড়ন্ত! মহাকাশে খেল দেখাল ভারত

India Space Surveillance India games in orbit spying capability

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহাকাশে খেল দেখালো ভারত। শত্রুর স্যাটেলাইটের বাড়বাড়ন্ত ঘোঁচাতে এবার বড় পদক্ষেপ দেশীয় মহাকাশ গবেষণা সংস্থার (India Space Surveillance)। না ISRO নয়। এবার আহমেদাবাদের এক বেসরকারি সংস্থার হাত ধরে বাইরের কক্ষপথে থাকা শত্রুর স্যাটেলাইটে উঁকি মারা বা নজরদারির কৌশল আয়ত্ত করে ফেলল ভারত। একাধিক রিপোর্ট অনুযায়ী, বিশেষ কৌশলের হাত ধরে এবার থেকে নাকি শত্রুর স্যাটেলাইটের খবরাখবর এবং গতিবিধি আগাম ভারতীয় অফিসিয়ালদের জানিয়ে দেওয়া যাবে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে এর সফল পরীক্ষাও।

শত্রুর স্যাটেলাইটের গতিবিধিতে নজর রাখবে ভারত

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহমেদাবাদের আজিস্তা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড তাদের যে নতুন স্যাটেলাইট এএফআর তৈরি করেছে, সেই স্যাটেলাইটকে কাজে লাগিয়ে সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একাধিক ছবি তুলেছে সংস্থাটি। কোনও কক্ষপথে দাঁড়িয়ে অন্যের স্যাটেলাইটে উঁকি মারা বা নজরদারি চালালো কিংবা ছবি তোলার যে কৌশল মহাকাশ বিজ্ঞানের পরিভাষায় তাকে বলা হয় ইন অরবিট স্নুপিং। সবচেয়ে বড় কথা, মহাকাশে অন্যের স্যাটেলাইটে নজরদারির জন্য যে কৌশল ব্যবহার করা হবে তা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। উল্লেখযোগ্য বিষয়, বেসরকারি উদ্যোগে এই কৌশল ভারতে এটাই প্রথম।

অবশ্যই পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম শিথিল করল পশ্চিমবঙ্গ সরকার, আবেদন প্রক্রিয়ায় বড়সড় বদল

রিপোর্ট অনুযায়ী, আহমেদাবাদের ওই সংস্থার স্যাটেলাইটটি মহাকাশ থেকে পৃথিবী পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই স্যাটেলাইটের ওজন মাত্র 80 কিলোগ্রাম। জানিয়ে রাখি, গত 3 ফেব্রুয়ারি 300 কিলোমিটার দূর থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ছবি তুলেছিল এই স্যাটেলাইট। পরের ধাপে দূরত্ব কিছুটা কমিয়ে 245 কিলোমিটার দূর থেকে ছবি তুলেছিল এটি। ওই সংস্থার গবেষকদের বক্তব্য, মহাকাশ স্টেশনের ছবি তোলার ক্ষেত্রে প্রত্যেক ধাপেই সফল হয়েছে এটি। সবমিলিয়ে মহাকাশে ভারতের শক্তি অনেকটাই বাড়িয়ে দিল এই স্যাটেলাইট বা বিশেষ কৌশল। যদিও বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, শত্রু দেশের স্যাটেলাইটের খবরা-খবর তুলে নিয়ে আসা, তাদের উপর নজরদারি চালানো কিছুটা হলেও কঠিন হবে।

Leave a Comment