সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? ভাবছেন ব্যাঙ্কের চাকরি হলে ভালো হয়? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে এবার ৫১৩৮ শূন্যপদে নিয়োগের (PNB Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চাকরিপ্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, আর এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি
পিএনবি-র তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে অ্যাপ্রেন্টিস নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট শূন্যপদ রয়েছে ৫১৩৮টি।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তাছাড়া অন্যান্য কোনও যোগ্যতা চাওয়া হয়নি। তবে প্রার্থীদের সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
বয়স সীমা কত লাগবে?
এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর বয়স চাওয়া হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী কোনওরকম বয়সের ছাড় দেওয়া হয়নি এই পদে।
বেতন কাঠামো
এই পদে নিযুক্ত হলে গ্রামীণ বা আধা শহরে এলাকার প্রার্থীদের ১২,৩০০ টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে। তবে মেট্রো শহরের এলাকার প্রার্থীদের প্রতি মাসে ১৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদেরকে অনলাইন লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, স্থানীয় ভাষায় পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: বিশাখা নক্ষত্রে রাতারাতি ভাগ্য ফিরবে ৪ রাশির! আজকের রাশিফল, ৯ ফেব্রুয়ারি
আবেদন পদ্ধতি
চাকরিপ্রার্থীরা এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্মলিখিত ধাপগুলো অনুসরণ করুন—
- প্রথমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন।
- সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।
বলে রাখার বিষয়, এখানে আবেদন শুরু হয়েছে ৮ ফেব্রুয়ারি থেকে এবং আবেদন চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
PNB Official Notification: Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।