করতে হবে হ্যান্ডশেক, ভারতের সাথে বিশ্বকাপ খেলতে ICC কে ৩ শর্ত বেঁধে দিল পাকিস্তান!

India Vs Pakistan PCB May Will play with India with three conditions

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের শাস্তির আশঙ্কা, ক্রিকেটে এক ঘরে হয়ে যাওয়ার ভয় এবং ভবিষ্যতে বিপুল আর্থিক ক্ষতির খাড়া মাথায় নিয়ে এবার ভারতের বিরুদ্ধে t20 বিশ্বকাপে খেলতে পারে পাকিস্তান (India Vs Pakistan)। বিগত দিনগুলিতে টিম ইন্ডিয়ার ম্যাচ বয়কট নিয়ে বারবার গলা ছাড়লেও অবশেষে শর্তের ভিত্তিতে নরম অবস্থানে আসতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আপাতত যা খবর, আগামী 24 ঘণ্টার মধ্যেই ভারতের বিরুদ্ধে খেলবে কিনা সেই সিদ্ধান্ত জানাবে মহসিন নকভির বোর্ড।

তিন শর্তে ভারতের বিরুদ্ধে খেলতে পারে পাকিস্তান

গত 1 ফেব্রুয়ারি, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান ক্রিকেট দল। পরবর্তীতে সরকারের সিদ্ধান্তকে মাথায় নিয়েই PCB ও জানিয়ে দেয় তাঁরা সরকারের সাথে একমত। পরে সর্বসমক্ষে ভারতের সাথে না খেলার কথা খোলসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে পাক সরকারের সিদ্ধান্তে হ্যাঁ বললেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘাড়ে ঝুলছিল সম্ভাব্য শাস্তির খাড়া।

এদিকে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে খেলার জন্য বেশ কয়েকবার বুঝিয়েছে ICC। গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে বিশ্ব ক্রিকেট সংস্থার চূড়ান্ত এক বৈঠক হয়। সূত্রের খবর সেখানেই নাকি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর প্রতিনিধিদের ভারতের সাথে বিশ্বকাপে খেলার জন্য কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে PCB। NDTV র একটি সূত্র দাবি করছে, ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে খেলার জন্য পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে প্রথম যে শর্ত বেঁধে দিয়েছে তা হল, বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না তবে তাদেরকে পার্টিসিপেশন ফি দিতে হবে।

অবশ্যই পড়ুন: নির্বাচনের আবহে নতুন চমক, হুমায়ুনের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ তৃণমূলের?

দ্বিতীয় শর্ত হিসেবে পাকিস্তান নাকি বলেছে ICC কে নিশ্চিত করতে হবে ভবিষ্যতে বাংলাদেশ যেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে। তৃতীয় শর্ত হিসেবে ICC কে পাকিস্তান জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের লাভের যে অংশ বাংলাদেশ পায় তা অবিলম্বে বাড়াতে হবে। অর্থাৎ বাংলাদেশের স্বার্থকেই এগিয়ে রেখেছে পাকিস্তান।

এদিকে আরেকটি আন্তর্জাতিক নিউজ ওয়েবসাইটের রিপোর্ট বলছে, নিজেদের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে পাকিস্তান বোর্ড। তাঁরা নাকি তিন শর্তের মধ্যে প্রথম শর্ত হিসেবে, ICC কে যত দ্রুত সম্ভব পাকিস্তান ক্রিকেট বোর্ডের লভ্যাংশের পরিমাণ বাড়াতে বলেছে। দ্বিতীয় শর্ত হিসেবে ভারত বনাম পাকিস্তান দিপাক্ষিক সিরিজ চালু করার দাবি জানানো হয়েছে এবং তৃতীয় শর্ত হিসেবে ভারতীয় ক্রিকেটারদের পাক প্লেয়ারদের সাথে করমর্দন করতে হবে এমনটাও নাকি জানিয়েছে PCB।

Leave a Comment