=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাহাড় ভ্রমণে মানতে হবে কড়া স্বাস্থ্যবিধি, নাহলে বাতিল ট্রিপ! জারি নির্দেশিকা

অনন্যা সরকার, শিলিগুড়ি: যদি সম্প্রতি পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, বিশেষ করে সান্দাকফু বা ফালুটে, তাহলে আপনাকে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি (Health Protocols)। এমন নিয়মই চালু করল প্রশাসন। সান্দাকফু ও ফালুটের মতো দুর্গম পাহাড়ি পথে ভ্রমণকারী পর্যটকদের নিরাপত্তা কথা মাথায় রেখে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। 

ইদানীংকালে দেখা যাচ্ছে, উচ্চতার কারণে এই দুর্গম অঞ্চলগুলোতে ভ্রমণ করতে গিয়ে অনেক পর্যটকই গুরুতর স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছেন। এর মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে শুরু করে অন্যান্য জটিল শারীরিক সমস্যা অন্তর্ভুক্ত রয়েছে। এমনকি, কিছু ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, জিটিএ-এর পর্যটন বিভাগ সান্দাকফু ও ফালুটগামী সকল পর্যটকের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপত্তা বিধি মেনে চলা বাধ্যতামূলক করেছে। যারা ট্রেকিং করে যাচ্ছে বা যারা ল্যান্ড রোভারে যাচ্ছে – সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। 

কী রয়েছে জিটিএ-এর নির্দেশিকায়?

এই নতুন নির্দেশিকা অনুযায়ী, পর্যটকদের যাত্রা শুরুর আগে মানেভঞ্জন উপ-স্বাস্থ্যকেন্দ্রে (Manebhanjan Sub Health Centre) প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, এই শর্তগুলি পূরণ করলে তবেই কেবল ওই দুর্গম পাহাড়ি অঞ্চলগুলিতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে। এই নির্দেশিকা বাস্তবায়নের দায়িত্ব ট্যুর অপারেটর, ট্রেকিং এজেন্সি, ল্যান্ড রোভার চালক ও গাইডদের ওপর ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন: আরও উগ্র রূপ ধারণ করল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উত্তাল সমুদ্র, ২ রাজ্যে ভারী বৃষ্টিপাত শুরু

জিটিএ প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে যে, পর্যটকদের ভ্রমণের আগে অবশ্যই বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। পর্যটকরা স্বাস্থ্যগত ছাড়পত্র বা ‘মেডিক্যাল ক্লিয়ারেন্স’ পেয়েছেন কি না, তা নিশ্চিত করার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট ট্যুর অপারেটর, গাইড ও গাড়ি চালকদের ওপর। এছাড়া, উচ্চ উচ্চতায় ওঠার ক্ষেত্রে ‘অ্যাকিউট মাউন্টেন সিকনেস’ (AMS) বা উচ্চতাজনিত অসুস্থতার ঝুঁকি সম্পর্কে পর্যটকদের আগেভাগেই জানিয়ে রাখতে হবে। এর পাশাপাশি, পর্যটকদের পর্যাপ্ত পরিমাণে জল পান করা, উচ্চতার সাথে শরীরকে মানিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া ও নিজেদের শারীরিক সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: কৃত্যকর্মের ফল! বেহালা কাণ্ডে একই কায়দায় বিবস্ত্র করে ঘোরানো হল অভিযুক্তদের

জিটিএ-এর নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, কোনো পর্যটকের শরীরে যদি মাথা ঘোরা, মাথাব্যথা, বমি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়, তবে তাঁকে আর বেশি নিয়ে যাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে সময় নষ্ট না করে চিকিৎসকের সহায়তা নিতে হবে এবং প্রয়োজনে ওই ব্যক্তিকে অপেক্ষাকৃত নিচু জায়গায় ফিরিয়ে আনতে হবে। এছাড়া, ট্রেকারদের প্রয়োজনীয় ফার্স্ট এইড সরঞ্জাম (First-Aid Kit) সঙ্গে রাখার এবং নিকটতম চিকিৎসা কেন্দ্রের সাথে যোগাযোগের নম্বর ও ঠিকানা হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment