হয়েছে অস্ত্রোপচার, IPL এ খেলতে পারবেন না KKR স্টার হর্ষিত রানা?

Harshit Rana Operation

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাঁটুর চোট নিয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন গৌতম গম্ভীরের ফেভারিট হর্ষিত রানা (Harshit Rana Operation)। শেষ পর্যন্ত অস্ত্রোপচারই করাতে হলে তাঁকে। পায়ের অপারেশন সফল হয়েছে খেলোয়াড়ের। নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সে কথা জানিয়েছেন টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য। সেই সাথে দ্রুত ফিট হয়ে মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে বিশ্বকাপ শেষ হলেই শুরু হবে IPL। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অস্ত্রোপচারের পর আদৌ IPL এ খেলতে পারবেন KKR তারকা রানা?

IPL খেলতে পারবেন না রানা?

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। সেখানেই বল করতে গিয়ে আচমকা চোট পান গম্ভীরের প্রিয়পাত্র হিসেবে খ্যাত রানা। এদিনের চোট এতটাই যন্ত্রণা দিচ্ছিল যে রান আপের সময় বেশ কয়েকবার সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন তিনি। শেষে কোনও মতে নিজের ওভারটা সম্পূর্ণ করে একপ্রকার খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন ভারতীয় তারকা। এদিকে খেলোয়াড়ের চোট জটিল হওয়ায় তাঁর বিকল্প হিসেবে বিশ্বকাপে জায়গা দেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে। তিনিও এসেই পরপর উইকেট তুলতে শুরু করেছেন।

তবে এসবের মাঝেই হঠাৎই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শারীরিক অবস্থার কথা ভাগ করে নিলেন হর্ষিত। খেলোয়াড় জানালেন, অস্ত্রোপচার সফল হয়েছে তাঁর। এবার নিজেকে প্রস্তুত করে মাঠে ফেরার পালা। এদিন ভারতীয় ক্রিকেটারের পোস্টে তাঁকে হাসপাতালের বেডে শুয়ে থাম্বস আপ দিতে দেখা গিয়েছে। এর অর্থ, খুব শীঘ্রই নিজেকে রিকভার করে মাঠে ফিরবেন তিনি। তবে অস্ত্রোপচার হলে মাস কয়েক বাড়িতেই থাকতে হয় রোগীদের। সেই ধারণা থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি IPL খেলতে পারবেন না রানা?

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: প্ল্যাটফর্মে গাড়ি চালিয়ে হয়েছিলেন গ্রেপ্তার, সেই প্লেয়ারই এবারের T20 বিশ্বকাপে

এ নিয়ে অবশ্য কোনও স্পষ্ট তথ্য মেলেনি। বিশ্রাম কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে ভারতীয় তারকার ঠিক কত দিন সময় লাগবে তা জানতে আপাতত অপেক্ষা করা ছাড়া আর দ্বিতীয় কোনও বিকল্প নেই ভক্তদের হাতে। যদিও রানার দ্রুত সুস্থতা নিয়ে আশাবাদী কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টও। KKR এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইতিমধ্যেই ভারতীয় তারকাকে নিয়ে লেখা হয়েছে, “দ্রুত সুস্থ হয়ে ওঠো হর্ষিত, আমরা তোমার জন্য অপেক্ষা করছি।”

Leave a Comment