ভারতকে টপকে পাকিস্তানের কাছ থেকে ট্রেনের ওয়াগন-বগি কিনবে বাংলাদেশ!

Bangladesh-Pakistan Relations Dhaka will buy train coach and wagon from Islamabad

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ পর্যন্ত ভাইজান পাকিস্তানের কাছ থেকে ট্রেনের ওয়াগান এবং বগি কেনার আগ্রহ প্রকাশ করল বাংলাদেশ (Bangladesh-Pakistan Relations)। গতকাল পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ এবং লাহোর সফরে গিয়েছিলেন। সেখানেই পাকিস্তান রেলওয়েজের ক্যারিজ ফ্যাক্টরি ওয়ার্কশপ পরিদর্শনে যান তাঁরা। সেসব জায়গায় ট্রেনের ওয়াগান এবং বগি তৈরি হতে দেখে তাঁরাও সেগুলি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

পাকিস্তানের উপর নির্ভরশীল হচ্ছে বাংলাদেশ!

ক্রিকেটের মাঠে ভাইজান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান। এছাড়াও আগে বহুবার বাংলাদেশ এবং পাকিস্তান উভয়ই একে অপরের প্রতি দরদ দেখিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এবার সেই সম্পর্ককে কাজে লাগিয়েই পাকিস্তানের কাছ থেকে ট্রেনের ওয়াগান এবং বগি কিনতে চায় ঢাকা। এ প্রসঙ্গে পাকিস্তান রেলওয়ের তরফে জানানো হয়েছে, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ ইকবাল হোসেন খান গত শুক্রবার লাহোরের মুঘলপুরা রেল ওয়ার্কশপ ঘুরে দেখেছিলেন।

পাকিস্তান রেলের লাহোরের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ জানায়, ওই ফ্যাক্টরিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের দুই প্রতিনিধিও। সেখানেই ওয়ার্কশপের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন তারা। ট্রেনের বগি এবং ওয়াগান সম্পর্কে জানতে চাওয়া হয় বাংলাদেশের প্রতিনিধি দলের তরফে। আর তারপরেই নাকি পাকিস্তানের কাছ থেকে ট্রেনের ওয়াগান এবং বগি কেনার জন্য উঠে পড়ে লেগেছে মহম্মদ ইউনূসের বাংলাদেশ।

বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, ওপার বাংলার দুই সদস্যের প্রতিনিধি দল পাকিস্তান রেলের লোকোমোটিভ এবং ইঞ্জিন ওয়ার্কশপও ঘুরে দেখেছিলেন। সেখানে ওই ইঞ্জিনগুলির ক্ষমতা সহ অন্যান্য বিষয়ে জানতে চান তারা। বাংলাদেশের ওই প্রতিনিধিরা নাকি জানিয়েছেন, বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হল তাঁদের এই সফরের মধ্যে দিয়ে। এ নিয়ে পাকিস্তান রেলওয়ের একজন আধিকারিক জানিয়েছেন, “বাংলাদেশের প্রতিনিধিরা পাকিস্তান রেলওয়ের ওয়ার্কশপে তৈরি বিভিন্ন ওয়াগান এবং বগি সম্পর্কে অনেক কিছু জেনেছেন। তাঁরা দেশে ফিরলে বাংলাদেশ রেলওয়ের কয়েকজন প্রতিনিধি পাকিস্তানে এসে আমাদের রেলের বগি এবং ওয়াগান সম্পর্কে বিস্তারিত তথ্য জানবেন।”

অবশ্যই পড়ুন: হয়েছে অস্ত্রোপচার, IPL এ খেলতে পারবেন না KKR স্টার হর্ষিত রানা?

উল্লেখ্য, মাঝে শোনা গিয়েছিল, দেশের বিভিন্ন রুটে চালানোর জন্য ভারতের কাছ থেকে ট্রেনের বগি এবং ওয়াগান কেনার চিন্তাভাবনা করছিল ইউনূস সরকার। অনেকে ধরেই নিয়েছিলেন, পেঁয়াজ, চালের পর এবার বাংলাদেশে ট্রেনের বগি, ওয়াগান সহ অন্যান্য সরঞ্জাম সরবরাহ করবে ভারত। এরই মাঝে ভারতকে টপকে পাকিস্তানের সাথে সরু লাইন করে ট্রেনের বিভিন্ন সরঞ্জাম কিনতে একেবারে উদগ্রীব হয়ে পড়ল ঢাকা!

Leave a Comment