=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফের এনকাউন্টার বাংলায়, সামশেরগঞ্জে খুনের আসামিকে গুলি করে খতম করল পুলিশ

সৌভিক মুখার্জী, কলকাতা: গাইঘাটার ধর্ষণ-খুনের আসামিকে এনকাউন্টারের ঘটনা এখন রাজ্যে আলোচনার শিরোনামে। তবে একই দিনে ফের এনকাউন্টার বাংলায়। মঙ্গলবার বিকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে (Dhulian) খুনের আসামিকে গুলিতে খতম করল পুলিশ। সূত্রের খবর, তদন্তকারী সংস্থাকে তদন্তে বাধা দিয়ে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করায় এদিন তাঁকে এনকাউন্টার করা হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম সামাউন শেখ। মাস দুয়েক আগে ধুলিয়ানে বিজেপির নেতা সুজিত মণ্ডলকে খুনের অভিযোগে কারাবাসে ছিলেন তিনি।

সামশেরগঞ্জে ফের এনকাউন্টার

সূত্রের খবর, সেপ্টেম্বরের প্রথম দিকে সামশেরগঞ্জে বিজেপির নেতা সুজিত মণ্ডলকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। কয়েকদিন পর তাঁর দেহ মিলেছিল গঙ্গার ধারে। তবে সেই ঘটনার তদন্ত শুরু করে সামাউন শেখসহ তিনজনকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। পরে এই কাণ্ডে তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডির হাতে। এতদিন জেলবন্দি ছিলেন সামাউন এবং বাকি দু’জন। তবে মঙ্গলবার সিআইডি আধিকারিকরা তদন্তের জন্য ধুলিয়ান বাজারের ডাকবাংলা মোড়ে সামাউনকে নিয়ে যেতেই পালানোর চেষ্টা করেন তিনি।

জানা গিয়েছে, ধুলিয়ান বাজারে সামাউন তদন্তকারীদের বাধা দিয়ে তাঁদের সার্ভিস রিভলবার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। আর সেই সময়ই পাল্টা গুলি চালান আধিকারিকরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় অনুপনগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে এ বিষয়ে জঙ্গিপুর থানার এক কর্মকর্তা বলেন, “এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।” যদিও প্রাথমিক রিপোর্ট অনুযায়ী খবর, পুলিশের পাল্টা গুলিতে আহত হওয়ার আগে সামাউন ৩ রাউন্ড গুলি চালিয়েছিল।

এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, সুজিতকে কসাইয়ের ছুরি দিয়ে হত্যা করা হয়েছে এবং এই ঘটনাটিকে তিনি ধুলিয়ান মামলার বাবা-ছেলে হরগোবিন্দ দাস আর চন্দন দাসের হত্যাকান্ডের সঙ্গেও তুলনা করেন। এই মামলায় পুলিশ সামাউন শেখ, তাজকীরা বিবি এবং জনি শেখকে গ্রেফতার করেছিল। তবে তার মধ্যে এনকাউন্টারে খতম সামাউন।

আরও পড়ুন: “অপরাধ করেছে, শাস্তি পেয়েছে” গাইঘাটার এনকাউন্টার নিয়ে বিস্ফোরক অভিযুক্তের মা

প্রসঙ্গত, আজ সকালেই গাইঘাটা পুলিশের এনকাউন্টারে খতম হয়েছে একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত প্রহ্লাদ দাস। সূত্রের খবর, ঘটনাস্থল পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়ার সময় পুলিশের রিভলবার ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করেছিল সে। তবে আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে জখম হলে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Comment