১৯ থেকে ২৫ বিয়ের উপযুক্ত বয়স, তিন সন্তান আবশ্যক! দাবি RSS প্রধান মোহন ভাগবতের

Mohan Bhagwat

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের জনসংখ্যা বৃদ্ধি, সামাজিক ভারসাম্য আর ভবিষ্যতের স্থিতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করে বসলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘১০০ ইয়ার্স অব দ্য আরএসএস নিউ হরাইজনস’ শীর্ষক সম্মেলনে বক্তৃতা রাখতে গিয়ে তিনি পরিবার পরিকল্পনা, বিবাহের উপযুক্ত বয়স আর ধর্মান্তর নিয়ে একাধিক মন্তব্য তুলে ধরেন। এমনকি তিনি জানিয়েছেন, তিন সন্তান অবশ্যই জরুরী এবং বিয়ের উপযুক্ত বয়স ১৯ থেকে ২৫ বছর।

তিন সন্তানে সামাজিক ভারসাম্য

এদিন মোহন ভাগবত দাবি করেন, চিকিৎসক ও জনসংখ্যা বিশেষজ্ঞদের মত অনুযায়ী, একটি দম্পতির তিনটি সন্তান থাকলে পরিবার আর সমাজ দুই ক্ষেত্রেই ভারসাম্য বজায় থাকে। তিনি বলেছেন, এক সন্তান নীতি বা অত্যন্ত কম জন্মহারকে অগ্রগতি হিসেবে দেখা এক্কেবারেই ঠিক নয়।

এদিকে বিয়ের উপযুক্ত বয়স নিয়েও মত দিয়েছেন আরএসএস প্রধান। তাঁর মতে, ১৯ থেকে ২৫ বছরের মধ্যে একেবারে বিয়ের উপযুক্ত বয়স। এতে বাবা-মা এবং পরিবারের স্বাস্থ্য সম্পূর্ণরূপ ভালো থাকে। পাশাপাশি মানসিক ও সামাজিক স্থিতিও বজায় থাকে। তিনি আরও বলেছেন, বিয়েকে শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্ক হিসেবে দেখা উচিত নয়, বরং এটি সামাজিক দায়িত্বের একটি অংশ।

জন্মহার কমা নিয়েও উদ্বেগ

এদিকে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়াকে সতর্কবার্তা হিসেবেই দেখেছেন মোহন ভাগবত। তাঁর বক্তব্য অনুযায়ী, ২.১ রিপ্লেসমেন্ট রেটকে সরকারি মানদন্ড ধরা হয়। তবে বাস্তবে ভারসাম্যের জন্য তিন সন্তান দরকার। আর জন্মহার ২.৩ এর নিচে নামলে তা অগ্রগতি নয়, বরং পতনের লক্ষণ। এমনকি বক্তৃতায় জনসংখ্যার প্রসঙ্গ নিয়ে তিনি ধর্মান্তর এবং অনুপ্রবেশ হিসেবে মত প্রকাশ করেছেন। এদিন তিনি বলেন, প্রলোভন, চাপ বা সংগঠিত প্রভাব থাকলে ধর্মান্তরকে ব্যক্তিগত সিদ্ধান্ত বলা যায় না। অবৈধ অনুপ্রবেশ সমাজ আর অর্থনীতিকেও দুর্বল করে তোলে।

আরও পড়ুন: বৃদ্ধ বয়সে নো চিন্তা, মাসে মাসে ১৭ হাজার টাকা আয় দেবে পোস্ট অফিসের এই স্কিম

আরএসএস এর নেতৃত্ব বাছাই নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন মোহন ভাগবত। তাঁর কথায়, সংঘপ্রধান নির্বাচন জাতপাত ভিত্তিক নয়। ব্রাহ্মণ হওয়া কোনও রকম যোগ্যতা নয়, এবং তপশিলি জাতি বা উপজাতি হওয়া অযোগ্যতাও নয়। কাজ বা নিষ্ঠা নেতৃত্বের মূল দণ্ড। পাশাপাশি সংগঠনের কাঠামো প্রসঙ্গে তিনি বলেছেন, ৭৫ বছরের পর আনুষ্ঠানিক পদ ছাড়ার প্রথা রয়েছে। কিন্তু এতে কাজ থেমে যায় না। সুস্থ আর সক্রিয় থাকলে জনসভা চালিয়ে যাওয়া উচিত।

Leave a Comment