আগামী দু’দিন রুট বদল, শিয়ালদার বদলে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে বনগাঁ লোকাল!

Sealdah Railway Division

সৌভিক মুখার্জী, কলকাতা: শিয়ালদা ডিভিশনের (Sealdah Railway Division) নিত্য যাত্রীদের জন্য বড় খবর। বিশেষ করে বনগাঁ লাইনের যাত্রীদের জন্য আজকের প্রতিবেদনটি। যারা নিয়মিত এই লাইনে যাতায়াত করেন, তাদের জন্য এবার বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। চলতি সপ্তাহে দু’দিন শিয়ালদা থেকে না ছেড়ে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে আপ বনগাঁ লোকাল। অন্যদিকে বনগাঁ থেকে আসা ডাউন বনগাঁ-শিয়ালদা লোকালও শিয়ালদা পর্যন্ত না গিয়ে দমদম ক্যান্টনমেন্টে থামবে। কোন কোন ট্রেন? জানুন এই প্রতিবেদনে?

বনগাঁ লোকালের রুট বদল

পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদা ডিভিশনের লোকো ১ লাইনে আগামী দু’দিন ট্রাফিক ব্লকের প্রয়োজন পড়বে। সেই কারণে ১২ এবং ১৩ ফেব্রুয়ারি দুটি করে ট্রেন সংক্ষিপ্ত যাত্রা করবে। জানা গিয়েছে, আপ এবং ডাউন মিলে দুটি বনগাঁ লোকালের যাত্রা পথ এবার সংক্ষিপ্ত করা হয়েছে। তবে অন্যান্য লোকাল ট্রেনগুলি নিত্যদিনের মতো শিয়ালদা স্টেশনে পৌঁছবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাউন ৩৩৮৫৮ বনগাঁ-শিয়ালদা লোকাল ট্রেনটি বনগাঁ থেকে রাত ৯:৩৫ মিনিটে ছেড়ে রাত ১০:৫৭ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা করবে। এই ট্রেনটি আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি শিয়ালদা স্টেশন অবধি যাবে না, রুট সংক্ষিপ্ত করা হয়েছে। অন্যদিকে আপ ৩৩৮১৫ শিয়ালদা-বনগাঁ লোকাল ট্রেনটি ভোরবেলা ৪:৫৫ মিনিটে শিয়ালদা থেকে না ছেড়ে ভোর ৫:১২ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়বে। আর এই ট্রেনটি আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি রুট সংক্ষিপ্ত করা হচ্ছে।

May be an image of text

আরও পড়ুন: পাকিস্তানকে ‘টয়লেট পেপার’-এর মতো ফেলে দিয়েছে আমেরিকা! দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর

প্রসঙ্গত জানিয়ে রাখি, যে ট্রেন দুটির রুট সংক্ষিপ্ত করা হয়েছে তার মধ্যে আপ ট্রেনটি সকালের তিন নম্বর ট্রেন। তাই দূরপাল্লা সফরকারি হাওড়া স্টেশন থেকে রাতের দিকে ফিরে আসা শিয়ালদা ডিভিশনে যাত্রীরা এতে প্রভাবিত হবে। অন্যদিকে ডাউন ট্রেনটি শেষের দিকের বনগাঁ-শিয়ালদা লোকাল। তাই যাত্রীরা খুব সহজে দমদম ক্যান্টনমেন্টে নেমে বিকল্প কোনও ট্রেন ধরে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। এক কথায়, আগেভাগে যাত্রীদের সতর্ক হয়ে বেরোনো বুদ্ধিমানের কাজ হবে।

Leave a Comment