বিশ্বকাপে সিমেন্টের কারখানায় অনুশীলন করছে পাক দল! ভিডিও ভাইরাল হতেই লজ্জায় পাকিস্তান

Pakistan Team Viral Video they trolled in social media

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই লজ্জায় পড়ে গেল পাকিস্তান! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও (Pakistan Team Viral Video)। যেই ভিডিওতে দেখা গিয়েছে, এক অপরিষ্কার এলাকা থেকে বেরিয়ে আসছেন বাবর আজম, শাহিন আফ্রিদিরা। অনেকেই বলছেন, সিমেন্ট কারখানায় অনুশীলন করে ফিরছিলেন পাকিস্তানি খেলোয়াড়রা। যদিও এমন দাবির সত্যতা যাচাই করিনি আমরা। তবে পাক খেলোয়াড়দের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে দেদার ট্রোলিং।

ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই লজ্জায় পাকিস্তান!

ভারতে খেলতে আসবে না বলে বিশ্বকাপটাই বয়কট করেছিল ভাই পাকিস্তান। সেই ঘটনায় ওপার বাংলার দলকে সমর্থন করে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত নাটক দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেললেও ভারতের বিরুদ্ধে খেলবে না বলে জানিয়ে দেয় পশ্চিমের দেশ। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সহ অন্যান্য দেশগুলির তরফে চাপ আসতেই শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার সাথে 15 ফেব্রুয়ারি ম্যাচে নামতে চলেছে পাক বাহিনী। আর তার ঠিক আগেই পাকিস্তান দলের ভাইরাল ভিডিও শোরগোল ফেলেছে নেট মহলে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রীলঙ্কার কলম্বোর এক অপরিষ্কার ধুলো মাখা রাস্তা দিয়ে পিঠে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছেন বাবর আজম, সলমান আলি আঘা থেকে শুরু করে শাহিনা আফ্রিদি, সাইম আয়ুবরা। রাস্তার পাশেই জরাজীর্ণ বাড়িগুলি নজর এড়ায়নি নেট নাগরিকদের। নেট মহলের অনেকেই মনে করছেন পাকিস্তান দল যে এলাকা থেকে হেঁটে যাচ্ছে সেটা দেখতে খানিকটা সিমেন্ট কারখানার এলাকার মতোই।

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গল, মোহনবাগানকে পেছনে ফেলে ক্ষমতা দেখাল শহরের নতুন দল

এদিকে পাকিস্তান দলের অমন ভিডিও দেখে একদিকে যেমন পাকিস্তান টিম ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে তেমনই প্রশ্ন উঠছে আয়োজক শ্রীলঙ্কার আতিথিয়তা নিয়ে। নেটিজেনদের একটা বড় অংশের দাবি, “সিমেন্ট কারখানা থেকে বেরিয়ে আসছেন পাকিস্তানের প্লেয়াররা।” কেউ লিখছেন, “এ কেমন আতিথিয়তা শ্রীলঙ্কার? এমন অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশে ক্রিকেটারদের পক্ষে অনুশীলন করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং!” কেউ কেউ আবার ঠাট্টার ছলে লিখছেন, “যে যেমন তাকে তেমন ভাবেই আপ্যায়ন করা উচিত।”

Leave a Comment