=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু কাঁটাখালি থেকে দুর্গাপুর SBSTC বাস, জানুন রুট ও সময়সূচি

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিম মেদিনীপুরের যাত্রীদের জন্য সুখবর। দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর, কাঁটাখালি থেকে দুর্গাপুর স্টেশন পর্যন্ত সরকারি বাস পরিষেবা পুনরায় চালু হয়েছে (Katakhali Durgapur Bus)। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC) পরিচালিত এই বাসটি সবং, ডেবরা, খড়গপুর চৌরঙ্গি, মেদিনীপুর, চন্দ্রকোনা রোড, বিষ্ণুপুর এবং বাঁকুড়া বাইপাসের ওপর দিয়ে চলাচল করে। এই রুটে দুর্গাপুর স্টেশনের সঙ্গে সরাসরি সংযোগ প্রদানকারী অন্যতম সরকারি বাস পরিষেবা এটি। আসুন তাহলে এই এসবিএসটিসি বাসের রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক। 

কাঁটাখালি – দুর্গাপুর বাসের রুট ও সময়সূচি

দীর্ঘদিন পর এই পরিষেবা আবার চালু হওয়ায় এই এলাকার যাত্রীরা দুর্গাপুর যাওয়ার জন্য একটি সরাসরি সরকারি বাস পরিষেবা পেলেন। বিশেষ করে, যারা কাঁটাখালি থেকে মেদিনীপুর ও বাঁকুড়া বাইপাস হয়ে দুর্গাপুরের দিকে যেতে চান, তারা এখন একটি বাসেই গন্তব্যে পৌঁছাতে পারবেন। এছাড়া, সরকারি বাস হওয়ায় মহিলা যাত্রীরা উপযুক্ত পরিচয়পত্র দেখিয়ে এই বাসে বিনামূল্য যাতায়াত করতে পারবেন। 

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এই বাসটির সম্পূর্ণ রুটটি হল – কাঁটাখালি, মোহাড়, রুইনান, সবং, তেমাথানি, জামনা, মুন্ডুমারি, বালিচক, ডেবরা, বসন্তপুর, খড়গপুর চৌরঙ্গী, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, কেরানিচটি, ভাদুতলা, শালবনী, চন্দ্রকোনা রোড, গড়বেতা, ধাদিকা, বাকাদহ, বিষ্ণুপুর, রামসাগর, ধলডাঙ্গা, বাঁকুড়া বাইপাস, বেলিয়াতোড়, বড়জোড়া, দুর্গাপুর। 

আরও পড়ুন: এবার ট্রেনেই পৌঁছনো যাবে লাদাখ! বিশ্বের সবথেকে উঁচু রেল স্টেশনের পরিকল্পনা ভারতের

কাঁটাখালি থেকে দুর্গাপুর যাওয়ার সময় এই বাসটি- 

  • কাঁটাখালি থেকে ছাড়বে – সকাল ৫:২০-তে। 
  • বালিচক থেকে ছাড়বে – সকাল ৬:১০-এ।  
  • মেদিনীপুর থেকে ছাড়বে – সকাল ৭:৩০-এ। 
  • দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ড পৌঁছায় – বেলা ১১:৩০-এ। 

দুর্গাপুর থেকে কাঁটাখালি ফেরার সময় – 

  • দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছাড়বে – দুপুর ২:১৫-এ। 
  • দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ড থেকে ছাড়বে – দুপুর ২:৪৫-এ। 
  • বাঁকুড়া বাইপাস থেকে ছাড়বে – ৩:৪৫-এ। 
  • বিষ্ণুপুর থেকে ছাড়বে – বিকেল ৪:৪০-এ। 
  • মেদিনীপুর সেন্ট্রাল থেকে ছাড়বে – সন্ধ্যা ৭:০০-এ।

Leave a Comment