সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১১ ফেব্রুয়ারি, বুধবার। বাবরি মসজিদ নির্মাণ, বন্দেমাতরম নিয়ে গাইডলাইন, ভোটার তালিকার দিনক্ষণ প্রকাশ, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) বন্দেমাতরম নিয়ে নয়া গাইডলাইন কেন্দ্রের
কেন্দ্র সরকার বন্দেমাতরম নিয়ে এবার নতুন গাইডলাইন জারি করল। নির্দেশ অনুযায়ী, সরকারি অনুষ্ঠানে গানটি গাওয়া বা বাজানো বলে শ্রোতাদেরকে দাঁড়ানো বাধ্যতামূলক। জনগণমন এর সঙ্গে একসঙ্গে বাজালে আগে বন্দেমাতরম হবে। আর রাষ্ট্রপতি বা রাজ্যপাল আগমন, ভাষণ, পতাকা উত্তোলন সহ বেশ কিছু অনুষ্ঠানে ৩.১০ মিনিটে ৬ স্তবকের সংস্করণ বাজানোর কথাও বলেছে। তবে নিউজরিল বা তথ্যচিত্রে জাতীয় সংগীত বাজালে দাঁড়ানো বাধ্যতামূলক নয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে গেল
এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন আরও পিছিয়ে গেল। আগে ঠিক ছিল ১৪ ফেব্রুয়ারি তালিকা প্রকাশ করা হবে। কিন্তু স্ক্রুটিনির জন্য অতিরিক্ত ৭ দিন সময় চাওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির সময় বাড়িয়ে দিয়েছে। এর পর নির্বাচন কমিশন নতুন দিন ঘোষণা করে জানিয়েছে যে, আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। বিষয়টি ঘিরে রাজ্য রাজনীতিতে আরও উত্তেজনা ছড়িয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) ১২০০ কণ্ঠে কোরআন পাঠ বেলডাঙায়, আজই শুরু হবে মসজিদ নির্মাণের কাজ
মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু নিয়ে এবার নতুন অধ্যায় সূচনা হল। বুধবার ১২০০ কণ্ঠে কোরআন পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের উপস্থিতিতে ধর্মীয় গুরুদের অংশগ্রহণেই মূলত এই আয়োজন করা হয়েছে। কোরআন পাঠ শেষে মসজিদ নির্মাণ কাজ শুরুর কথা জানানো হয়েছে, যা দুই বছরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বাবরি যাত্রা ঘোষণা এবং পুলিশ প্রশাসনকে ঘিরে তাঁর মন্তব্যে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি পেলেন বলিউড অভিনেতা রণবীর সিং
বলিউড অভিনেতা রণবীর সিং হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি পেয়েছেন। একটি ভয়েস নোটে তাঁর কাছে কোটি কোটি টাকা দাবি করা হয়েছে। নাহলে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসলেই তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। বাড়ির নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এমনকি সশস্ত্র রক্ষী মোতায়ন করা হয়েছে। কণ্ঠস্বর সনাক্ত পয়েন্ট পরীক্ষা এবং নম্বর ট্রাকিং করা হচ্ছে। এতে গ্যাংস্টার লরেন্স বিশ্নোই গ্যাং যুক্ত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) আগামী দু’দিন বনগাঁ লোকালে বিরাট বদল
শিয়ালদা ডিভিশনের বনগাঁ লাইনের যাত্রীদের জন্য এবার পূর্ব রেল জরুরি বিজ্ঞপ্তি জারি করল। লাইন রক্ষণাবেক্ষণের জন্য ১২ এবং ১৩ ফেব্রুয়ারি দু’দিন কিছু বনগাঁ লোকালের রুট আরও সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। ডাউন ৩৩৮৫৮ বনগাঁ-শিয়ালদা লোকাল দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শেষ করবে। আর ৩৩৮১৫ শিয়ালদা-বনগাঁ লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে বলে জানানো হয়েছে। অন্য অন্য ট্রেন সময় মতো চলবে। যাত্রীদের আগেভাগে পরিকল্পনা নিয়ে বিকল্প ট্রেন ধরার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) পূর্ব বর্ধমানে বাড়ছে এইচআইভি
পূর্ব বর্ধমানে উদ্বেগজনক হারে এবার এইচআইভি সংক্রমণ বাড়ছে। জেলাজুড়ে প্রায় ৯০ জন আক্রান্ত হয়েছে, যার মধ্যে বর্ধমান শহরে ৩০ জন। স্বাস্থ্য দফতর জানিয়েছে যে, অনিরাপদ যৌন সম্পর্ক এই সংক্রমণের প্রধান কারণ। আক্রান্তদের অনেকেই উচ্চশিক্ষা এবং পেশাগতভাবে প্রতিষ্ঠিত। পরীক্ষার সংখ্যা আরও বাড়ানো হয়েছে। ১২০০ স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে টেস্ট এবং ওষুধ মিলছে। গোপনীয়তা বজায় রাখার জন্য কাউন্সিলিং এবং সচেতনতা কর্মসূচি আরও জোরদার করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) বেলডাঙা অশান্তিতে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের
বেলডাঙা অশান্তি মামলায় এবার সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদন খারিজ করে জানিয়ে দিল, তদন্ত এনআইএ-র হাতেই থাকবে। কোনওরকম স্থগিতাদেশ দেওয়া হয়নি। পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে ভাঙচুর অগ্নিসংযোগ আর হিংসার ঘটনার প্রেক্ষিতেই হাইকোর্ট আগে এনআইএ এর তদন্তের নির্দেশ দিয়েছিল। শীর্ষ আদালত মামলাটি পুনরায় কলকাতা হাইকোর্টে পাঠিয়ে জানিয়েছে, প্রাথমিক তদন্তের রিপোর্ট মুখ বন্ধ খামে জমা দেবে। এনআইএ ধারা প্রয়োগের বিষয়ে আপাতত মত দেয়নি আদালত। তবে জনজীবন ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) মেট্রোর ব্লু লাইনের জন্য ১২০১ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের
কলকাতা মেট্রোর ব্লু লাইনে ভূগর্ভস্থ স্টেশনগুলোর টানেল ভেন্টিলেশন এবং শীত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকীকরণের জন্য এবার রেলমন্ত্রক ১২০১ কোটি টাকা বরাদ্দ করল। এই অর্থ এয়ার কুলার বসানো, ধোয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পরিবেশ উন্নত করা হবে। যার ফলে জল এবং বিদ্যুৎ আরও উন্নত হবে। আর যাত্রীদের নিরাপত্তা আরও বাড়বে। প্রকল্পের কাজ শেষ হতে মোটামুটি চার বছর সময় লাগবে বলে জানানো হয়েছে। মোট অর্থের একটি অংশ ভেন্টিলেশন আর এসি ব্যবস্থায় লাগানো হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) কয়লা পাচার মামলায় দু’জনকে গ্রেফতার ইডির
কয়লা পাচার মামলায় চিন্ময় মন্ডল এবং কিরণ খাঁ-কে গ্রেফতার করল ইডি। তদন্তের অসহযোগিতা এবং বয়ানে অসংগতির অভিযোগ রয়েছে। তল্লাশিতে তাদের বাড়ি থেকে ২.৬০ কোটি টাকার সোনা, ২৮ লক্ষ টাকা নগদ এবং অন্য এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১ কোটি টাকা মিলেছে। ফলে মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা। মামলায় অনুপ মাঝি ওরফে লালার যোগসূত্রও মিলেছে। তবে কুনাল ঘোষ দাবী করছেন, বয়ানে এক বিজেপি নেতার নাম উঠে এসেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) দীঘায় নতুন হোটেল নির্মাণ
দীঘায় বাড়তে থাকা পর্যটকের চাপ সামাল দিতে নতুন হোটেল নির্মাণের উদ্যোগ নিয়েছে হিডকো। জগন্নাথ ধাম মন্দির চালুর পর দর্শনার্থীদের ভিড় বেড়ে যাওয়ার কারণে হোটেল সংকট তীব্র হয়েছে। তাই পশ্চিম গদাধরপুরে প্রায় ১০ একর জমিতে ৪৬টি প্লটে হোটেল গড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই দুটি দরপত্র প্রকাশ করা হয়েছে, যা ১৮ মার্চ অকশন চূড়ান্ত হবে। প্রায় ২০০ কোটি টাকা ব্যয় করে ৫ বছরে নির্মাণ শেষ হতে পারে। আর এর উদ্দেশ্য একটাই- পরিকাঠামো উন্নয়ন এবং অতিরিক্ত ভাড়া রুখে পর্যটকদের সুবিধা বাড়িয়ে তোলা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন