শেয়ার মার্কেট থেকে টাকা তুলে আপনার পকেটে ভরবে এমন ৩ স্টক!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের ওঠাপড়ার মধ্যে দিয়ে ধীরে ধীরে বাজারে নিজেদের মনোযোগ বাড়াচ্ছেন বিনিয়োগকারীরা (Stock Market)। আর ঠিক সেই সময়েই জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল বেশ কিছু সংস্থার স্টকের উপর আস্থা রেখেছে। এই নামজাদা ব্রোকারেজ হাউজের দাবি, আগামী দিনে এই সংস্থাগুলি তাদের ব্যবসায় শুধুই লাভের মুখ দেখবে! ব্রোকারেজ ফার্মটির বিশেষজ্ঞদের কথায়, “3টি স্টক আগামী দিনে বিনিয়োগকারীদের রাজা বানাতে পারে।” কোন 3 স্টকে আস্থা রাখল মতিলাল ওসওয়াল? দেখে নিন চট করে।

এই 3 স্টক শেয়ার মার্কেট থেকে টাকা তুলে আপনার পকেটে ভরবে!

প্রথম স্টক

সোনা এমনকি হীরের গহনা প্রস্তুতকারক সংস্থা কল্যাণ জুয়েলার্সের উপর আস্থা রেখেছে জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল। এই ব্রোকারেজ হাউজের বিশেষজ্ঞদের দাবি, এই সংস্থার স্টকের দাম আগামী দিনে এক ধাক্কায় 58 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ব্রোকারেজ ফার্মটি স্পষ্ট জানিয়েছে, কল্যাণ জুয়েলার্সের একটি স্টকের দাম 600 টাকা পর্যন্ত হতে পারে। বলাই বাহুল্য, আজ অর্থাৎ 11 ফেব্রুয়ারি শেয়ার মার্কেট বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই স্টকের দাম ছিল 427 টাকা।

দ্বিতীয় স্টক

ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসয়ালের মতে দ্বিতীয় যে স্টকটি আগামী দিনে বিনিয়োগকারীদের বড় রিটার্ন দিতে পারে তা হল আইআইএফএল ফিন্যান্স। এই ব্রোকারেজ ফার্মের বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েক দিনের মধ্যে এই স্টকের দাম অনেকটাই বাড়তে পারে। ব্রোকারেজ হাউজটি দাবি করেছে এই স্টকের দাম 720 টাকা হবে। যেখানে আজকের দিনে এই স্টকের দাম রয়েছে 525 টাকা। অর্থাৎ প্রায় 40 শতাংশ দাম বাড়তে পারে এই স্টকের।

অবশ্যই পড়ুন: আমেরিকা শাস্তিমূলক শুল্ক তুলে নেওয়ার পরও রাশিয়া থেকে তেল কিনবে ভারত?

তৃতীয় স্টক

জল ও বর্জ্য জল পরিশোধন প্রকল্পে কাজ করে এমন সংস্থা VA টেক ওয়াবাগের স্টকের উপর আস্থা রেখেছে জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম মতিলাল। এই ব্রোকারেজ হাউজের বিশেষজ্ঞদের দাবি, এই স্টকের দাম এক ধাক্কায় 56 শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। মতিলাল দাবি করছে, এই স্টকের দাম আগামী দিনে 1900 টাকায় পৌঁছে যেতে পারে। মূলত সে কারণেই এই স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছে ব্রোকারেজ ফার্মটি। যদিও এই মুহূর্তে এই স্টকের দাম 1310 টাকা 90 পয়সা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment