সহেলি মিত্র, কলকাতাঃ ফের ওলটপালট হয়ে গেল বাংলা সিরিয়ালগুলির টিআরপি তালিকা (TRP List)। সেরার মুকুট হারাল পরশুরাম। এই সপ্তাহে যে মেগাটি বেঙ্গল টপার হয়েছে নাম শুনলে আপনিও হয়তো আকাশ থেকে পড়বেন। এমনিতেই এখন ভ্যালেন্টাইন্স ডে উইক চলছে। বাস্তবের পাশাপাশি বিনোদনের পর্দাতেও দেদার চলছে সেলিব্রেশন। এহেন পরিস্থিতিতে কোন মেগা কাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল কিংবা পিছিয়ে গেল তা জানার জন্য মুখিয়ে থাকেন সকলে। আজও যার ব্যতিক্রম ঘটল না। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
চলতি সপ্তাহের বেঙ্গল টপার কে?
প্রতি বৃহস্পতিবারের মতো আজও ফের বাংলা সিরিয়ালগুলির রিপোর্ট কার্ড প্রকাশ্যে এল। অর্থাৎ এই সপ্তাহেও জানা গেল কোন সিরিয়াল টিআরপি লিস্টে ওপরের দিকে উঠে এল আবার জানা গেল কোন সিরিয়ালের কপাল পুড়ল। তবে এবারের TRP তালিকা দেখে সিরিয়ালপ্রেমীদের চোখ রীতিমতো কপালে উঠে গিয়েছে। এখন আপনিও নির্ঘাত ভাবছেন যে কে বেঙ্গল টপার হয়েছে? তাহলে জানিয়ে রাখি, চলতি সপ্তাহে দুটি মেগা বেঙ্গল টপার হয়েছে। অর্থাৎ যুগ্ম টপার হয়েছে দুটি মেগা।
তালিকা অনুযায়ী, 6.6 রেটিংস পেয়ে এই সপ্তাহের বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিয়েছে জি বাংলার পরিণীতা এবং স্টার জলসার বিদ্যা ব্যানার্জী। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অপরদিকে ৬.৪ রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে পরশুরাম। এদিকে ভালো ফল করেছে রাঙামতি, ও মোর দরদরিয়া। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
এক নজরে সেরা ১০ বাংলা সিরিয়ালগুলির তালিকা
বেঙ্গল টপার- পরিণীতা, বিদ্যা ব্যানার্জি 6.6
দ্বিতীয়- পরশুরাম 6.4
তৃতীয়- রাঙামতি 6.0
চতুর্থ- ও মোর দরদিয়া 5.9
পঞ্চম- তারে ধরি ধরি মনে করি 5.