BNP ক্ষমতায় এলেই এক হবে ভারত-বাংলাদেশ, উপকৃত হবে নয়া দিল্লি? মিলল উত্তর

BNP leader on India-Bangladesh Relations

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনা সরকারের পতনের পরই দফায় দফায় উত্তাল হয়েছে বাংলাদেশ। মহম্মদ ইউনূসের শাসনকালে ভারতের মতো উপকারী প্রতিবেশীকে দূরে ঠেলে পাকিস্তান, চিনের মতো দেশকে কাছে টেনেছে ওপার বাংলা (India-Bangladesh Relations)। তবে অবশেষে বাংলাদেশে ঘুচেছে অন্তর্বর্তী সরকারের দাপাদাপি। বৃহস্পতিবার, ওপার বাংলায় চলছে জাতীয় নির্বাচন। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে স্বাধীন দলকে ক্ষমতায় আনবেন বাংলাদেশের আমজনতা। সেই দৌড়ে রয়েছে খালেদা পুত্র তারেক রহমানের দল বাংলাদেশ ন্যাশনাল পার্টিও। BNP ক্ষমতায় এলে কি ভারতের সাথে সুসম্পর্ক ফিরে পাবে স্বাধীন বাংলাদেশ? মিলল উত্তর।

BNP ক্ষমতায় এলে উপকৃত হবে ভারত?

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ন্যাশনাল পার্টির চেয়ারম্যান তারেকের ঘনিষ্ঠ সহকারি তথা BNP নেতা মাহদী আমিন স্বীকার করে নিয়েছেন যে হাসিনা সরকারের পরই নয়া দিল্লির সাথে ঢাকার কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়েছে। তবে তিনি মনে করেন, বাংলাদেশ ন্যাশনাল পার্টি যদি বাংলাদেশের ক্ষমতা হাতে পায় সে ক্ষেত্রে আগামী দিনে সমস্ত সমস্যা পেরিয়ে ভারত এবং বাংলাদেশের দিপাক্ষিক সম্পর্ক এগিয়ে চলবে।

মহদীর কথায়, “কিছু সমস্যা থাকবেই। তবে প্রত্যেকটি সমস্যা মানুষে মানুষে যোগাযোগ আরও নিবিড় করে তোলার জন্য নতুন সুযোগ করে দিতে পারে। আমরা এমন এক দিপাক্ষিক সম্পর্ক গড়তে চাই যেখানে পরস্পরের উপর বিশ্বাস থাকবে। একই সাথে ভারত এবং বাংলাদেশ দুজনেই একে অপরের স্বার্থকে গুরুত্ব দেবে। আমরা এমন সম্পর্ক চাই যেখানে দুই দেশই পরস্পরকে সম্মান করবে এবং দুপক্ষই উপকৃত হবে।”

অবশ্যই পড়ুন: বাংলায় কথা বলাতেই পুণেতে ‘খুন’ পুরুলিয়ার শ্রমিক, গর্জে উঠলেন মমতা

বাংলাদেশ ন্যাশনাল পার্টির অন্যতম পরিচিত মুখ এও বলেন,
BNP স্বাধীনভাবে ক্ষমতায় এলে শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্বের সাথেই মিলেমিশে কাজ করবে বাংলাদেশ। বাণিজ্য থেকে শুরু করে শিল্প, সংস্কৃতি, শিক্ষা, নিরাপত্তা সহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক সুস্থ রাখার দারুণ সুযোগ থাকবে ঢাকার হাতে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে, BNP বাংলাদেশের সিংহাসন পেলে কিছুটা হলেও লাভ হতে পারে ভারতের। সেই সাথে দুই দেশের পুরনো ঐতিহাসিক সম্পর্ক আবারও আগের জায়গায় ফিরতে পারে।

Leave a Comment