নিপা ভাইরাস প্রাণ কাড়ল বারাসাতের সেই নার্সের

Barasat hospital nurse diet due to Nipah Virus

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে ডানা মেলেছে নিপা ভাইরাস। তাতেই আক্রান্ত হয়ে দীর্ঘদিন বারাসাতের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এক তরুণী নার্স (Nipah virus)। এবার তাঁরই মৃত্যুর খবর প্রকাশ্যে এলো। সূত্রের খবর, নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ক্রমশ স্বাস্থ্যের অবনতি হচ্ছিল ওই তরুনীর। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। যে ঘটনায়, আতঙ্ক বেড়েছে রাজ্যজুড়ে।

শেষ রক্ষা হল না তরুণী নার্সের

গত 4 জানুয়ারি আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই নার্স। পরবর্তীতে তাঁকে তড়িঘড়ি ভর্তি করতে হয় স্থানীয় এক হাসপাতালে। পরবর্তীতে 10 জানুয়ারি ওই নার্সকে বারাসাতের বেসরকারি হাসপাতালে অ্যাডমিট করা হলে সেখানেই এতদিন চিকিৎসা চলছিল তাঁর। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই হাসপাতালেই নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন আর এক পুরুষ নার্সও। হাসপাতাল সূত্রে খবর, তিনি ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়িতে ফিরে গিয়েছেন। তবে নিপার হাত থেকে রক্ষা পেলেন না ওই তরুণী নার্স।

সূত্রের খবর, গত জানুয়ারিতে বারাসাতের ওই হাসপাতাল থেকে ছুটি নিয়ে নিজের বাড়িতে গিয়েছিলেন ওই মহিলা নার্স। পরবর্তীতে সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবার সূত্রে খবর, প্রাথমিকভাবে মেয়ের শারীরিক অসুস্থতা দেখে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে পরিস্থিতি ক্রমশ বেগতিক দেখে তাঁকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় বারাসাতের বেসরকারি হাসপাতালে। পরবর্তীতে ওই নার্সের নমুনা সংগ্রহ করা হলে তাঁর শরীরে ধরা পড়ে নিপা ভাইরাস।

অবশ্যই পড়ুন: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল ঘোষণা কবে? তারিখ জানাল NTA

জানা গিয়েছে, মাঝে বেশ কয়েকদিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল এই তরুণীকে। তবে পরবর্তীতে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ওই নার্সের। পরীক্ষায় দেখা গিয়েছে, সাবধানতা অবলম্বন করে দিনের পর দিন ক্রিটিকাল কেয়ার ইউনিটে থাকার ফলে ওই তরুণীর ফুসফুসে দ্বিতীয়বারের মতো সংক্রমণ ছড়ায়। যার কারণে গতকাল অর্থাৎ বুধবার ফের তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে বৃহস্পতিবার বিকেল গড়াতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই নার্স।

Leave a Comment