বিক্রম ব্যানার্জী, কলকাতা: চূড়ান্ত নাটক, টালবাহানার পর অবশেষে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে রাজি হয়েছে পাকিস্তান (India Vs Pakistan Match Weather)। আগামী 15 ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যেও উন্মাদনা তুঙ্গে। এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বীর হাই ভোল্টেজ ম্যাচ দেখতে উদগ্রীব হয়ে রয়েছেন কলম্বোর বহু ক্রিকেটপ্রেমী। তবে শোনা যাচ্ছে, এদিন ভারত বনাম পাক ম্যাচে কাটা হতে পারে বৃষ্টি। হ্যাঁ, শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তর বলছে 15 ফেব্রুয়ারি, রবিবার দুই চেনা প্রতিদ্বন্ধীর ম্যাচের আগে ঝেঁপে বৃষ্টি নামতে পারে। তাতে ভেস্তে গেলেও যেতে পারে বহু অপেক্ষার ম্যাচ।
সব আশা ভরসায় জল ঢেলে দেবে বৃষ্টি?
আজ অর্থাৎ শুক্রবার শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তরের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, রবিবার কলম্বোয় সকাল থেকে মেঘলা আকাশ থাকবে। এছাড়া দুপুরের দিকে ঝেঁপে বৃষ্টি নামতে পারে। খেপে খেপে বৃষ্টি হতে পারে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে। ম্যাচের মাঝেও বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, এদিন ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা 50-65 শতাংশ। সন্ধ্যাতেও আকাশ পুরোপুরি মেঘে ঢাকা থাকবে। ম্যাচের মাঝে হঠাৎ করেই বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল। বৃষ্টি একবার শুরু হলে থামতে সময় নেবে বলেই মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। যদিও, তাতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ পুরোপুরি ভেস্তে যাবে না বলেই। মনে করছেন অনেকে।
অবশ্যই পড়ুন: হাওড়া-আসানসোল-মালদহ ডিভিশনে বড় কাজ রেলের
প্রসঙ্গত, কলম্বোর যে পিচে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে সেটি মূলত স্পিনার ফেভারিট। এই 22 গজে সবচেয়ে বেশি সুবিধা পান ধীর গতির স্পিনাররা। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার বরুণ চক্রবর্তীরা যে সুবিধা পাবেন সে কথা বলাই যায়। ওদিকে পাকিস্তানের স্পিন অ্যাটাকও বেশ শুক্ত। তবে বৃষ্টি হলে পিচের প্রকৃতি বদলাবে। তাতে দু দলেরই রণকৌশল পরিবর্তন করতে হতে পারে।