রঞ্জির সেমিতে একাই ৮ উইকেট মহম্মদ শামির, এবারেও কি খুলবে না টিম ইন্ডিয়ার দরজা?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে একটানা নিজের জাত চিনিয়ে গিয়েছিলেন অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। তবুও ভারতীয় ক্রিকেটারের জন্য খোলেনি টিম ইন্ডিয়ার দরজা। শেষবারের মতো, জাতীয় দলের নির্বাচকদের কাছ থেকে শামি প্রসঙ্গে জানতে চাওয়া হলে তাঁরা জানিয়েছিলেন, মহম্মদ শামি কতটা ফিট সে বিষয়ে কোনও তথ্য তাদের কাছে নেই। এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেটার অবশ্য বলেছিলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচন কমিটিকে আপডেট দেওয়াটা তাঁর কাজ নয়। এবার সেই শামিই রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা দলের হয়ে জম্মু-কাশ্মীরের 8 উইকেট ভাঙলেন। হ্যাঁ, একার হাতে প্রতিপক্ষকে একেবারে ধসিয়ে দিয়েছেন জাতীয় দল থেকে বিচ্ছিন্ন এই ক্রিকেটার।

এরপরেও কি ভারতীয় দলে সুযোগ হবে না শামির?

সম্প্রতি অন্ধ্রপ্রদেশকে গুঁড়িয়ে দিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে জায়গা পাকা করেছিল বাংলা। সেই মতোই, শেষ চারের লড়াইয়ে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলছে বাংলা দল। সেই আসরের প্রথম ইনিংসে ব্যাট করে 328 রান তুলেছিলেন সুদীপ ঘরামিরা। পরবর্তীতে জম্মু ও কাশ্মীরের ইনিংস শুরু হলে খেল দেখালেন মহম্মদ শামি। ইনিংসের শুরুর দিকে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা চালিয়ে খেললেও শেষে গিয়ে শামির হাতে বদ হতে হলো তাঁদের।

বলাই বাহুল্য, বাংলার জার্সি গায়ে জম্মু ও কাশ্মীরের ইনিংস শেষ হওয়ার আগে পর্যন্ত 22.1 ওভার বল করে 90 রান দিয়ে 8 উইকেট তোলেন শামি। এক কথায়, প্রতিপক্ষ দলের বেশিরভাগ ব্যাটসম্যানকে আউট করে জম্মু ও কাশ্মীর বাহিনীকে একেবারে ধসিয়ে দিলেন তিনি। ভারতীয় ক্রিকেটারের এমন চোখ ধাঁধানো বোলিং দেখেই ক্রিকেট ভক্তদের অনেকেরই প্রশ্ন, “এবারেও কি শামির দিক থেকে মুখ ফিরিয়ে রাখবে টিম ইন্ডিয়া নির্বাচন কমিটি? 8 উইকেট নিয়েছেন তিনি। নিজেকে প্রমাণ করার ক্ষেত্রে এই সংখ্যাটা কি যথেষ্ট নয়?”

 

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপের সুপার এইটে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ কারা? দেখে নিন এখনই

উল্লেখ্য, শেষবারের মতো গতবছর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিলেন ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। এরপর থেকে আর জাতীয় দলে সুযোগ ডাক পড়েনি তাঁর। বিভিন্ন দিপাক্ষিক সিরিজ এমনকি এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে শামির অভাব ভোগালেও তাঁকে দলে জায়গা দেওয়া হয়নি। যা নিয়ে ভারতীয় ক্রিকেটারের পাশাপাশি ভক্তদের একটা বড় অংশের ক্ষোভ রয়েছে।

Leave a Comment