ভোটের মুখে উত্তরবঙ্গে বড় ধাক্কা বিজেপির! তৃণমূলে যোগ দিলেন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা

প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের মুখে ফের দলবদল! দলের উপর ক্ষুব্ধতা প্রকাশ করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াংয়ের ‘বিদ্রোহী’ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা (Bishnu Prasad Sharma)। জানা গিয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ভবনে এসে শাসক শিবিরে আনু্ষ্ঠানিকভাবে নাম লেখাতে চলেছেন তিনি। আর এই খবর নির্বাচনের আগে প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়লেন বিজেপির নেতা কর্মীরা। যদিও এই প্রসঙ্গে গেরুয়া শিবিরের পক্ষে কোনো মতামত মেলেনি।

বিজেপি ছাড়লেন বিষ্ণুপ্রসাদ শর্মা

রিপোর্ট মোতাবেক, প্রথম থেকেই কার্শিয়াংয়ের ‘বিদ্রোহী’ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বাংলা ভাগের দাবি তুলেছিল। তিনি জানিয়েছেন পাহাড়ি এলাকা উন্নয়নের দিক থেকে বঞ্চিত। তাই ভবিষ্যতের কথা ভেবে শীঘ্রই উত্তরবঙ্গ আলাদা হওয়া প্রয়োজন বলে বিশ্বাস ছিল তাঁর। সেক্ষেত্রে বিজেপিও আশ্বাস দিয়েছিল কিন্তু শেষপর্যন্ত কার্যক্ষেত্রে কিছুই করে উঠতে পারেনি তাঁরা। তাই সেই কারণে বিজেপির উপর ক্ষুব্ধ হয়েই ছাব্বিশের ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াংয়ের ‘বিদ্রোহী’ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।

তৃণমূল কংগ্রেসের ভোটবাক্সে বড় প্রভাব!

বিষ্ণুপ্রসাদ শর্মার এই দলবদল নিয়ে ক্রমেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, উত্তরবঙ্গে তৃণমূলের ভীত একটু দুর্বল সেক্ষেত্রে হয়ত বিষ্ণুপ্রসাদ শর্মার হাত ধরে দার্জিলিং পাহাড়ে নিজেদের ভিত শক্ত করতে তৎপর হয়ে উঠবে শাসকদল। এমনকি ছাব্বিশের নির্বাচনে আরও খানিকটা সমর্থন তৃণমূল কংগ্রেসের ভোটবাক্সে পড়বে বলে আশা রাখছেন তাঁরা। অন্যদিকে উল্টো চিন্তা করছে আরেকাংশ। তাঁদের মতে, বিষ্ণুপ্রসাদ শর্মার দলবদল মোটেই পাহাড়ে ভোটের উপর তেমন প্রভাব ফেলবে না।

আরও পড়ুন: ‘ভাতা নয়, চাই কাজ’ ফ্রি দেওয়ায় দেশের ক্ষতি! রাজ্যগুলিকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

প্রসঙ্গত, ২০২১ সালে বিষ্ণুপ্রসাদ শর্মা কার্শিয়াং থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চা (তামাং) এর শেরিং লামা দহলকে ১৫,৫১৫ ভোটে পরাজিত করেছিলেন। এরপরই ইন্ডিপেন্ডেন্ট হয়ে লড়াই করে জিতে বিজেপিতে গিয়ে বিধায়ক হয়েছিলেন। কিন্তু এবার সেই ঘরই ছাড়তে চলেছেন তিনি। যদিও এখনও গেরুয়া শিবিরের তরফে কিছুই জানানো হয়নি। অন্যদিকে গত শনিবার মালদার মোথাবাড়ি বিধানসভাতে মিম পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন ওয়াসিম আক্রাম-সহ একাধিক কর্মী।

Leave a Comment