গাড়ি চালিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করল মাছ, ভাইরাল ভিডিও

সহেলি মিত্র, কলকাতাঃ আপনার বাড়িতে যদি অ্যাকোয়ারিয়াম থাকে সেখানে নিশ্চয়ই গোল্ডফিশ (Goldfish) দেখে থাকবেন। এই ছোট সোনালী মাছটি দেখতে খুব সুন্দর এবং এর নকশাও খুব জনপ্রিয়। কিন্তু গোল্ডফিশ বেশি দিন বাঁচে না। তারা তাড়াতাড়ি মারা যায়। রিপোর্ট অনুসারে, তারা মাত্র ১০-১৫ বছর বাঁচে। তবে আপনি কি জানেন, এই একরত্তি মাছ এমন এক কাজ করল যা সকলকে অবাক করে রেখে দিয়েছে? কখনও শুনেছেন একটি গোল্ডফিশ গাড়ি চালাচ্ছে (Goldfish Drives Car)? কিন্তু এবার তা সত্যিই হয়েছে। আর সেইসঙ্গে মাছটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এ (Guinness World Records) নাম তুলল।

গাড়ি চালাল গোল্ড ফিশ!

আসলে নেদারল্যান্ডসের কম্পিউটার ইঞ্জিনিয়ার থমাস ডি উলফ তার পোষা গোল্ডফিশ ‘ব্লব’-এর জন্য একটি অনন্য গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। এই গাড়িটি চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে একটি নতুন রেকর্ড তৈরি করেছে মাছটি। থমাস একটি বিশেষ ৪ চাকার গাড়ি ডিজাইন করেছেন, যেখানে চালকের আসনের জায়গায় জল ভর্তি একটি ট্যাঙ্ক লাগানো আছে। ব্লব নামের গোল্ডফিশটি এই ট্যাঙ্কে সাঁতার কাটার সময় গাড়ি চালিয়ে নিয়ে আসছে। এই ভিডিও সামাজিক মাধ্যমে বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিও

নিশ্চয়ই ভাবছেন কীভাবে সম্ভব? আসলে ক্যামেরার মাধ্যমে মাছের গতিবিধি পর্যবেক্ষণ করে গাড়িটি চলে, যখন ব্লব ট্যাঙ্কের যে কোনও দিকে চলে যায়, গাড়িটি সেই দিকে ঘুরিয়ে নেয়, অর্থাৎ ব্লব আসলেই গাড়িটি চালাচ্ছিল। এক রিপোর্ট অনুযায়ী, ব্লব মাত্র এক মিনিটে ১২.২৮ মিটার দূরত্ব অতিক্রম করেছে। গতি-সংবেদনশীল যানবাহনে এক মিনিটে একটি গোল্ডফিশের দীর্ঘতম দূরত্ব অতিক্রম করার জন্য এটি নিঃসন্দেহে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

আরও পড়ুনঃ কমে গেল সোনার দাম, রুপো হল কত? আজকের রেট

সবথেকে বড় কথা, রেকর্ড ভাঙতে ওই একরত্তি মাছটিকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। কমপক্ষে ৫ মিটার দূরত্ব অতিক্রম করতে হয়েছিল। ব্লব-এর মালিক থমাস ডি উলফ বলেন, “আমার কাজ সাধারণত খুব একঘেয়ে, তাই আমি এমন কিছু তৈরি করেছি যা মানুষকে বিনোদন দেবে এবং আমার ‘গুরুতর’ কাজকে মজাদার করে তুলবে।” থমাস আরও জানিয়েছেন যে, যদিও মাছচালিত গাড়ি দৈনন্দিন জীবনে খুব একটা কার্যকর নাও মনে হতে পারে, এই প্রযুক্তি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অনেক সাহায্য করতে পারে।

Leave a Comment