৩১ মার্চের পর শুধু আধার দিয়ে বানানো যাবে না প্যান কার্ড! কী কী লাগবে জানুন

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন প্যান কার্ড বানাতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কারণ, আগামী ৩১ মার্চের পর আর শুধুমাত্র আধার কার্ড দিয়ে আর প্যান কার্ড (PAN Card) বানাতে পারবেন না, লাগবে আরও অতিরিক্ত ডকুমেন্ট। হ্যাঁ, ১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে প্যান কার্ডের একাধিক নিয়ম। সম্প্রতি এমনই এক তথ্য দিয়েছে CSCeGov। তাহলে এবার থেকে প্যান কার্ড বানাতে কোন ডকুমেন্ট লাগবে? জানুন বিস্তারিত এই প্রতিবেদনে।

৩১ মার্চের মধ্যেই বানিয়ে ফেলুন প্যান কার্ড

যদি অতিরিক্ত কোনও ঝামেলা এড়িয়ে চলতে চান এবং শুধুমাত্র আধার কার্ড দিয়েই প্যান কার্ড বানাতে চান, তাহলে ৩১ মার্চের মধ্যেই তা সম্পন্ন করতে হবে। কারণ, ১ এপ্রিল থেকে প্যান কার্ড বানাতে গেলে আপনাকে অতিরিক্ত ডকুমেন্ট দিতে হবে। জানা যাচ্ছে, এবার আধারের পাশাপাশি জন্ম তারিখ সম্পর্কিত একটি নথি ব্যবহার করতে হবে ১ এপ্রিল থেকে। তাই ৩১ মার্চের আগেই প্যান কার্ডের জন্য আবেদন করে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

কীভাবে বানাবেন নতুন প্যান কার্ড?

যদি আপনি ৩১ মার্চের মধ্যে প্যান কার্ড বানাতে চান, তাহলে আপনাকে শুধুমাত্র নিম্মলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • প্রথমে আপনাকে এনএসডিএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • তারপর ওয়েবসাইটে ‘Apply Online’ ট্যাবে গিয়ে New PAN – Indian Citizen (Form 49A) অপশনটিকে নির্বাচন করে ক্যাটাগরির আওতায় Individual নির্বাচন করতে হবে।
  • এরপর আপনার ব্যক্তিগত বিবরণ যেমন নাম, জন্মতারিখ, ইমেল আইডি এবং মোবাইল নম্বর বসান।
  • এরপর আপনার আধার কার্ডের নম্বর বসিয়ে ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করুন। এতে আলাদা করে কোনও ছবি বা স্বাক্ষর আপলোড করার দরকার পড়বে না।
  • এরপর আপনার বাবার নাম, ঠিকানা লিখুন। যদি ই-কেওয়াইসি বিকল্প বেছে নেন, তাহলে ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে।
  • এরপর নির্ধারিত ১০৬ টাকা ফি পরিশোধ করুন।
  • তারপর পেমেন্ট যাচাইকরণ সম্পন্ন করে আধার সংযুক্ত মোবাইলে আসা ওটিপি ইনপুট করুন। এরপর সাবমিট করে দিন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনার ঠিকানায় প্যান কার্ড পৌঁছে যাবে।

আরও পড়ুন: ‘অবৈধভাবে পশ্চিমবঙ্গে আটক স্ত্রী’, উদ্ধারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বাংলাদেশি নাগরিক

১ এপ্রিল থেকে লাগবে এই ডকুমেন্ট

সম্প্রতি CSCeGov এর এক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, আপনি যদি ৩১ মার্চের পর অর্থাৎ ১ এপ্রিল থেকে প্যান কার্ড বানাতে চান, তাহলে শুধুমাত্র আধার কার্ড দিলে হবে না। বরং জন্ম সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, দশম শ্রেণীর মার্কশিট কিংবা শংসাপত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদির মধ্যে যে কোনও একটি ডকুমেন্ট প্রয়োজন পড়বে। তাই আগেভাগেই প্যান কার্ড বানিয়ে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

Leave a Comment