সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে কোটি কোটি রেশন (Ration) গ্রাহকদের জন্য বিরাট সুখবর শোনাল কেন্দ্র সরকার (Government of India)। এপ্রিল মাসেই উপভোক্তারা হাতে পেতে চলেছেন বিরাট উপহার। হ্যাঁ, খাদ্য এবং গণবণ্টন মন্ত্রকের সাম্প্রতিক একটি ঘোষণা অনুযায়ী, আগামী এপ্রিল মাসে উপভোক্তাদের একসঙ্গে তিন মাসের খাদ্যশস্য দেওয়া হবে। আর এই সিদ্ধান্তের ফলে বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলি বিশেষ উপকৃত হবে।
একসঙ্গেই মিলবে তিন মাসের রেশন
কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এপ্রিল মাসে উপভোক্তারা এপ্রিল, মে এবং জুন এই তিন মাসের বরাদ্দ চাল এবং গম একসঙ্গে সংগ্রহ করতে পারবেন। এর কারণে বারবার রেশন দোকানে গিয়ে ঝামেলা পোহানোর দরকার পড়বে না। উপভোক্তারা নিজেদের সুবিধা মতো স্থানীয় রেশন ডিলারদের কাছ থেকে খুব সহজেই এই তিন মাসের খাদ্যশস্য বুঝ করে নিতে পারবে।
এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে যে, কেন হঠাৎ করে তিন মাসের রেশন একসঙ্গে দেওয়া হচ্ছে? আসলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কোনও কারণ এখনো পর্যন্ত জানানো হয়নি। কিন্তু বিশেষজ্ঞ মহল এর পিছনে সম্ভাব্য কিছু কারণ উল্লেখ করছে। প্রথমত, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কেন্দ্র কৃষকদের কাছ থেকে নতুন গম কেনা শুরু করবে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় গুদামগুলোতে নতুন ফসল রাখার জায়গা তৈরি করার জন্যই রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে, তারা যেন জুন মাস পর্যন্ত প্রয়োজনীয় খাদ্যশস্য আগেভাগেই তুলে নেয়। আর সমস্ত রাজ্য সরকারকে আগেই কেন্দ্র থেকে নির্দেশ পাঠানো হয়েছে যাতে তারা সেন্ট্রাল স্টক থেকে দ্রুত শস্য সংগ্রহ করে বণ্টন প্রক্রিয়া শুরু করে। সেই কারণেই এবার ৩ মাসের রেশন একসাথে দেওয়ার পথে সরকার।
केंद्र की नरेंद्र मोदी सरकार ने गरीबों को बड़ी राहत देते हुए एक महत्वपूर्ण ऐलान किया है. खाद्य एवं सार्वजनिक वितरण विभाग ने जानकारी दी है कि अप्रैल 2026 में सभी राशन कार्ड धारकों को तीन महीने (अप्रैल, मई और जून 2026) का राशन एक साथ मुहैया कराया जाएगा.#ModiSarkar… pic.twitter.com/sIBrQBuArB
— Live Cities (@Live_Cities) March 21, 2026
আরও পড়ুন: আসানসোলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, চাঞ্চল্য এলাকায়
প্রসঙ্গত, বিনামূল্যে রেশন প্রকল্পের আওতায় গ্রামীণ ও শহর উভয় এলাকার পরিবারগুলোর জন্য এই সুবিধা দেওয়া হবে। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, এপ্রিল মাসে একবারে তিনগুণ শস্য হাতে আসার কারণে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা বাড়বে। এমনকি খাদ্যশস্য বণ্টনের সাথে যাতে কোনও ধরনের অনিয়ম না হয়, তার জন্য প্রত্যেকটি রাজ্য সরকারগুলিকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। আর কোনও উপভোক্তা যদি তিন মাসের রেশন পেতে সমস্যার সম্মুখীন হয়, সেক্ষেত্রে জেলা খাদ্য দফতরে সরাসরি অভিযোগ জানানো যাবে।